সংবাদ শিরোনাম ::
পরিপূর্ণ সুস্থতার দিকে মির্জা আব্বাস, চলছে পায়ের থেরাপি অর্থবিল-২০২৬ জাতীয় সংসদে পাস দাদির ভিডিও বার্তা দেখে কাঁদলেন ভিনিসিয়ুস গঙ্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে জসীমউদ্দীন বাবুলের পথচলায় দোয়া ও সমর্থন–জনগণের সেবায় সফলতা কামনা লক্ষ্মীপুরের সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের তালিকা প্রকাশ: শীর্ষে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় শিক্ষক নিয়োগে ভয়ংকর জালিয়াতির অভিযোগ ভোলাহাটে বৃক্ষরোপন কর্মসূচি ২০২৬ শুভ উদ্বোধন অনুষ্ঠিত!  নবাগত শিশুকে স্বাগত জানিয়ে গাছ লাগাতে হবে : প্রধানমন্ত্রী ফরিদপুরে নিখোঁজের তিনদিন পর কাশবন থেকে ৯ বছরের শিশুর মরদেহ উদ্ধার, আটক ৫ ভোলাহাটে মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে “সখিনা-কলিম” মেধা প্রণোদনা বৃত্তি প্রকল্প বৃত্তি প্রদান অনুষ্ঠিত

২৭ নভেম্বর দেশে ফিরছেন রওশন এরশাদ

থাইল্যান্ডের ব্যাংকের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা শেষে দেশে ফিরছেন সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। 

আগামী রোববার (২৭ নভেম্বর) তার দেশে ফিরে আসার কথা রয়েছে। রওশন এরশাদের একান্ত সচিব এ. কে. এম. আবদুর রহিম ভূঞা জানান, বিরোধীদলীয় নেতা রোববার স্থানীয় সময় সকাল ১০টা ৩৫ মিনিটে থাই এয়ারওয়েজ বিমানযোগে ব্যাংককের সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হবেন।

এরপর বাংলাদেশে সময় দুপুর ১২টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে তার। এসময় তার ছেলে রাহগীর আল মাহি (সাদ) এরশাদ ও পুত্রবধূ মাহিমা এরশাদ উপস্থিত থাকবেন।

রওশন এরশাদ ২০২২-২০২৩ অর্থবছরের বাজেট অধিবেশন শেষে দ্বিতীয় দফায় গত ৫ জুলাই চিকিৎসার উদ্দেশ্যে থাইল্যান্ডে যান। প্রায় ৫ মাস চিকিৎসা শেষে সুস্থ হয়ে দেশে ফিরছেন তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিপূর্ণ সুস্থতার দিকে মির্জা আব্বাস, চলছে পায়ের থেরাপি

২৭ নভেম্বর দেশে ফিরছেন রওশন এরশাদ

আপডেট সময় ০৪:৩৯:২৮ অপরাহ্ন, বুধবার, ২৩ নভেম্বর ২০২২