সংবাদ শিরোনাম ::
আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন আইসিসির তিন বিচারক গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর হোটেল রুমে স্বামী, পাকিস্তান নারী ক্রিকেট দলের ঘরে বিবাদ ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: হাসনাত  আশুরা মানুষকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় : রাষ্ট্রপতি তিস্তা মহাপরিকল্পনায় কারিগরি সহায়তা দিতে আগ্রহী চীন নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে জীবিত আটকা বহু, উদ্ধারে আসছেন না কেউ বরগুনায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্যের) বিরুদ্ধে মামলা

যমুনায় নিয়ম বর্হিভূতভাবে সার দেওয়ার অভিযোগ

দেশের সর্ববৃহৎ ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা ফার্টিলাইজার কোং লিঃ (জেএফসিএল) এ নিয়মবর্হিভূতভাবে ৫ ট্রাক ইউরিয়া সার প্রভাবশালী সার ব্যবসায়ী আজিজুর কবীর তালুকদার ওরফে হুমায়ন তালুকদারকে সরবরাহের অভিযোগ উঠেছে।

অবিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে যমুনা সার কারখানা কতৃপক্ষ নিয়মবহির্ভূতভাবে যমুনা সার কারখানায় উৎপাদিত ১ মে.টন সার বাদ দিয়ে শুধুমাত্র আমদানীকৃত সার ঢাকা-মে. ট ১৪-৭৮৫৭ ট্রাকে ১১ মেট্রিক টন, ঢাকা-মে.ট ১৪-১৩০৪ ট্রাকে ১১ মেট্রিক টন, ময়মনসিংহ-ট ১১-০০৮৪ ট্রাকে ১০ মেট্রিক টন, টাঙ্গাইল-ট ০২-৮৫৮ ট্রাকে ১০ মে.টন ও টাঙ্গাইল-ট ০২-৭৩৬ ট্রাকে ১০ মে.টন মোট ৫২ মেট্রিক টন সার সরবরাহ করে। যমুনা সার কারখানা কতৃপক্ষ নিয়মবর্হিভূতভাবে প্রভাবশালী সার ব্যবসায়ী ও বিএনপি নেতাকে সার সরবরাহ করায় অন্যান্য ডিলারদের মাঝে এ নিয়ে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক সার ডিলারদের সাথে কথা হলে তারা জানান, বিগত আ’লীগ সরকার শাসনামলে প্রভাবশালী আওয়ামী লীগ নেতারা এ রকম অনৈতিক প্রভাব বিস্তার করে যমুনা সার কারখানা থেকে নামে-বেনামে সার উত্তোলন করে শত শত কোটি টাকার মালিক বনে গেছে।

তারা আরো বলেন, এভাবে নিয়ম বহির্ভূতভাবে একজন ডিলারকে ১ মেট্রিক টন নষ্ট-পচাঁ সার বাদ দিয়ে শুধুমাত্র আমদানিকৃত ভালো সার সরবরাহ করা যমুনা সার কারখানা কতৃপক্ষের বিমাতাস্বরূপ আচরণ।

এ ব্যাপারে যমুনা সার কারখানার বিক্রয় ও বিপনন বিভাগের স্পিস্ট ইনচার্জ হারুন-অর-রশিদের সাথে কথা হলে তিনি জানান, উপরোস্থ কর্মকর্তার সুপারিশে নিয়মবহির্ভূতভাবে ৫টি ট্রাকে মোট ৫২ মেট্রিক টন সার সরবরাহ করা হয়েছে। তবে তিনি ওই ডিলারের নাম প্রকাশ করতে অপারগতা প্রকাশ করেন।

যমুনা সার কারখানার ব্যবস্থাপক (বিক্রয়) আব্দুল হামীমের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, বিষয়টি আমি অবগত নই। বিষয়টি খোঁজ-খবর নিয়ে যদি সত্যতা পাওয়া যায় তবে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

যমুনায় নিয়ম বর্হিভূতভাবে সার দেওয়ার অভিযোগ

আপডেট সময় ০৩:০৭:১৯ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫