সংবাদ শিরোনাম ::
আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন আইসিসির তিন বিচারক গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর হোটেল রুমে স্বামী, পাকিস্তান নারী ক্রিকেট দলের ঘরে বিবাদ ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: হাসনাত  আশুরা মানুষকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় : রাষ্ট্রপতি তিস্তা মহাপরিকল্পনায় কারিগরি সহায়তা দিতে আগ্রহী চীন নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে জীবিত আটকা বহু, উদ্ধারে আসছেন না কেউ বরগুনায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্যের) বিরুদ্ধে মামলা

ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের এমডির সম্পদ খতিয়ে দেখা হচ্ছে

শরিয়াভিত্তিক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ ওয়াসেক মো. আলীর সম্পদ খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ জন্য গত ১৯ জানুয়ারি তাঁর সব ব্যাংক হিসাব, আর্থিক প্রতিষ্ঠানের হিসাব, কার্ড, শেয়ারবাজারে বিনিয়োগ, সঞ্চয়পত্রসহ সব ধরনের হালনাগাদ আর্থিক তথ্যাবলি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাছে জানতে চেয়েছে চিঠি দিয়েছে এনবিআর। ২০১৭-১৮ অর্থবছর থেকে ২০২০-২১ অর্থবছরের তার কর ফাইল খতিয়ে দেখবে এনবিআর।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এতদিন বিতর্কিত ব্যবসায়ী এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে ছিল। ব্যাংকের চেয়ারম্যান ছিলেন গ্রুপের কর্ণধার সাইফুল ইসলাম মাসুদ। আওয়ামী লীগ সরকারের পতনের পর ব্যাংক থেকে তার নিয়ন্ত্রণ মুক্ত করা হয়। তার নিয়ন্ত্রণে থাকাকালীনে এই ব্যাংক থেকে বেনামি ঋণ নিয়ে দুর্বল করে ফেলে। ফার্স্ট সিকিউরিটি এখন তারল্য সংকটে ভুগছে। চাহিদা অনুযায়ী গ্রাহকের টাকাও দিতে পারছে না।

তথ্য অনুযায়ী, ব্যাংকটি থেকে ৪৫ হাজার ৬৩৬ কোটি টাকা ঋণ নেন তিনি। এর মধ্যে নিজের নামে ঋণ ৪৮ কোটি, বেনামি ৩৯ হাজার ১৮৫ কোটি এবং ইনডিরেক্ট সুবিধায় ৬ হাজার ৪৫১ কোটি টাকা নেওয়া হয়। অভিযোগ আছে এস ঋণ নিতে সহায়তা করেন এমডি সৈয়দ ওয়াসেক মো. আলী। তাই আন্তর্জাতিক নিরীক্ষার সুবিধার্থে এমডিকে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে বর্তমান পর্ষদ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের এমডির সম্পদ খতিয়ে দেখা হচ্ছে

আপডেট সময় ০৯:১৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫