ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১ কালিহাতীতে ৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

জুলাই ঘোষণাপত্র নিয়ে যে পদক্ষেপের কথা জানালেন উপদেষ্টা মাহফুজ আলম

জুলাই ঘোষণাপত্র নিয়ে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ করে আগামী সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত জানাবে, কবে এবং কীভাবে ঘোষণাপত্র পাঠ করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।

বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিভিন্ন ইস্যুতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

মাহফুজ আলম বলেন, জুলাই ঘোষণাপত্র প্রকাশ করতে একটু দেরি হবে হয়তো, তবে খুব বেশি দেরি হবে না।

তিনি বলেন, আগামী সপ্তাহ থেকেই প্রোক্লেমেশন ইস্যুতে সব রাজনৈতিক দলের সঙ্গে অফিশিয়ালি আলোচনা শুরু করবে সরকার। এবং প্রোক্লেমেশনে ফ্যাসিবাদ বিরোধী সবার অবদান স্বীকার করা হবে। এছাড়া ৭২ এর সংবিধানের ব্যাপারে সরকার সবার সঙ্গে ঐক্যমত্যের ভিত্তিতে কাজ করবে।

মাহফুজ আলম বলেন, জুলাই প্রোক্লেমেশন সবার সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে। শুধু রাজনৈতিক দলই নয়, গণ অভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলাপ হবে। সরকার নিজে কোনো ঘোষণাপত্র দেবে না, এটা শিক্ষার্থী ও সব পক্ষের সঙ্গের আলোচনা করেই দেওয়া হবে।

উপদেষ্টা বলেন, শিক্ষার্থীদের দাবি ১৫ জানুয়ারি ছিল। কিন্তু সরকারকে সব পক্ষের সঙ্গে কথা বলতে হবে। হয়ত কিছু সময় বৃদ্ধি হতে পারে। খুব বেশি দেরি হবে না। তাদের সময়সীমার কয়েক দিনের মধ্যেই হয়ে যাবে।

মাহফুজ আলম বলেন, আমরা অনেকের সঙ্গে ইনফরমালি কথা বলেছি। ফরমালি আগামী সপ্তাহ থেকে বসা শুরু করব। ঘোষণাপত্রটা আমরা কী কারণে চাচ্ছি, সে বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত আছেন। গত ১৬ বছরে যারাই রাজনৈতিকভাবে নিপীড়নের শিকার হয়েছেন, সবার কথায় এখানে থাকবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ

জুলাই ঘোষণাপত্র নিয়ে যে পদক্ষেপের কথা জানালেন উপদেষ্টা মাহফুজ আলম

আপডেট সময় ০৬:৪১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫