ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১ কালিহাতীতে ৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেফতার

কুমিল্লায় দেশীয় অস্ত্রশস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে নগরীর টাউন হল মাঠে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়

তাদের কাছ থেকে, ছুরি, কিরিচ, হাঁসুয়া, রামদাসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- মো. শরীফ (২০), মো. ফরহাদ হোসেন (২০), জসিম উদ্দিন (২০), মো. আকাশ (২০), মো. রবিউল (২১), মো. সবুজ আলী (২১), মো. বাবু সওদাগর (২১)। তারা সবাই ভাসমান। নগরীর বিভিন্ন এলাকায় বসবাস করেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে নগরী টাউন হল এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অস্ত্রশস্ত্রসহ কিশোর গ্যাংয়ের দুটি গ্রুপ মুখোমুখি অবস্থান নেয়। খবর পেয়ে কান্দিরপাড় ফাঁড়ি এবং কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। এতে গ্যাং চক্রের ৭ সদস্য গ্রেফতার হলেও তাদের অনেকেই পালিয়ে যেতে সক্ষম হয়।

কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, বৃহস্পতিবার ভোরে অস্ত্রের মহড়া দিতে কিশোর গ্যাং সদস্যরা টাউন হল মাঠে জড়ো হয়। মূলত অভ্যন্তরীণ আধিপত্য বিস্তার করতেই সেখানে অবস্থান নেয় তারা। আমরা সেখানে অভিযান চালিয়ে কিশোর গ্যাং চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করি। কিশোর গ্যাং প্রথা দমনে আমরা তৎপর আছি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেফতার

আপডেট সময় ০৬:৩৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫