ঢাকা ১০:০৭ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অস্তিত্বহীন অফিসে গণপূর্তের ৩১১ কর্মকর্তার পদায়ন নিয়ে উঠেছে অভিযোগ আমানতকারীদের সুরক্ষা নিশ্চিত করতে বড় পদক্ষেপের ঘোষণা অর্থমন্ত্রীর মিসরের বিপক্ষে জয়ের পর কেন কেঁদেছিলেন মেসি? নিজ দলের কর্মীদের পেটালেন মমতা পোষা পাখি মরে যাওয়ায় কান্না, শাসন করায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে নিহত বড় ভাই মির্জাপুরে মাদকবিরোধী অভিযানে গাঁ’জা গাছ ও ই’য়া’বা উদ্ধার চীফ হুইপ নুরুল ইসলাম মনির সাথে বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় টাঙ্গাইলে ‘সবুজ পৃথিবী’র ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? প্রাথমিক স্বাস্থ্যসেবা সবার জন্য বিনামূল্যে থাকবে: সমাজকল্যাণমন্ত্রী

২ ঘণ্টার সময় দিয়ে শাহবাগ ছাড়লেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা

পিলখানা বিদ্রোহের ঘটনায় চাকরিচ্যুতদের বিষয়ে ব্যবস্থা নিতে ২ ঘণ্টা সময় বেঁধে দিয়ে শাহবাগ মোড়ের অবরোধ ছেড়েলেন আন্দোলনরত বিডিআর পরিবারের সদস্যরা। এতে পুনরায় যান চলাচল শুরু হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে সময় বেঁধে দিয়ে শাহবাগের রাস্তা ছেড়ে আবারো শহিদ মিনারে ফিরে গিয়েছেন তারা। এ সময় তাদের পক্ষ থেকে বলা হয়, আগামী দুই ঘণ্টার মধ্যে সরকার পক্ষ থেকে আমাদের সমস্যা সমাধানে আশানুরূপ ঘোষণা না আসলে এবার কঠোর কর্মসূচি দেওয়া হবে।

এর আগে দুপুর দেড়টার দিকে পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার ‘নিরপরাধ জওয়ানদের’ মুক্তি ও পুনঃ তদন্তসহ তিন দাবিতে কেন্দ্রীয় শহিদ মিনারে বিক্ষোভ চালিয়ে আসা স্বজনরা পদযাত্রা করে শাহবাগ ‘ব্লকেড’ করেন। তারা শাহবাগ ব্লকেড করলে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এ সময় আন্দোলনকারীরা রাস্তায় শুয়ে পড়েন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়েন যাত্রীরা। এর আগে কেন্দ্রীয় শহিদ মিনারে অবস্থানের পর নিজেদের দাবি নিয়ে শাহবাগে আসেন তারা।

অবস্থান কর্মসূচিতে তিন দফা দাবি জানানো হয়। দাবিগুলো হল–পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার সব বিডিআর সদস্যের মুক্তি, পিলখানা হত্যাকাণ্ডের মামলা বাতিল, চাকরিচ্যুতদের পুনর্বহাল ও পুনর্বাসন এবং পিলখানা হত্যা মামলায় পুনঃতদন্ত ও ন্যয়বিচার।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্তিত্বহীন অফিসে গণপূর্তের ৩১১ কর্মকর্তার পদায়ন নিয়ে উঠেছে অভিযোগ

২ ঘণ্টার সময় দিয়ে শাহবাগ ছাড়লেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা

আপডেট সময় ০৪:৪১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫