ঢাকা ০৫:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প কেন্দ্রীয় চুক্তিতে যে পরিবর্তন আনতে যাচ্ছে ভারত পিএসএলে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী পাটুরিয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড়, পারাপারে চলছে ১৮টি লঞ্চ চট্টগ্রামে ডিসির নির্দেশে যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ মন্ত্রী-এমপিরা কে কোথায় ঈদ করবেন? ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর জেলা বি এন পি সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বি এন পির আহ্বায়ক এস এম এ হামিদ ঈশ্বরদী থেকে এলো উদ্ধারকারী ট্রেন, সৈয়দপুর থেকে আসছে আরেকটি রূহানীনগর এর পক্ষ থেকে সম্মানিত ইমাম-মুয়াজ্জিনগণকে  হাদিয়া প্রদান

খালেদা জিয়ার সম্মানে কয়েক কিলোমিটারের মানব প্রাচীর

উন্নত চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রায় শুভেচ্ছা জানাতে গুলশান থেকে এয়ারপোর্ট পর্যন্ত প্রায় কয়েক কিলোমিটারের মানব প্রাচীর তৈরি করেছে দলটির নেতাকর্মীরা।

নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, খালেদা জিয়ার বিদেশযাত্রাকে কেন্দ্র করে সোমবার রাতেই ঢাকা মহানগর উত্তর বিএনপির পক্ষ থেকে নেতাকর্মীদের নির্দিষ্ট এলাকা ভাগ করে দেওয়া হয়েছে। সে অনুযায়ী নেতাকর্মীতা তাদের নিজস্ব এলাকায় মানব প্রাচীর তৈরি করেছে।

গুলশান থেকে এয়ারপোর্ট পর্যন্ত পুরো রাস্তা জুড়েই ছিলো বিপুল নেতাকর্মীদের উপস্থিতি। এর মধ্যে কাকলীর পর থেকে বিশ্বরোডের ক্যান্টনমেন্ট এরিয়ায় নেতাকর্মীদের সংখ্যা কিছুটা কম উপস্থিতি থাকলেও বাকি সড়কে ছিলো উপচে পড়া ঢল।

রাত দশটায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এ-৩১৯ বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন তিনি। প্রথমে ঢাকা থেকে কাতার যাবেন, সেখান থেকে জ্বালানি নিয়ে লন্ডন যাবেন তিনি।

এর আগে সর্বশেষ ২০১৭ সালের ১৫ জুলাই লন্ডন যান খালেদা জিয়া। ওই সময় সেখানে একটি ঈদও উদযাপন করেন তিনি। তখন লন্ডনের মরফিন্ড আই হাসপাতালে খালেদা জিয়ার চোখের অপারেশন করানো হয়েছিল।

এদিন রাত সোয়া ৮টায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে বের হন খালেদা জিয়া। রাত ৯টার মধ্যে বিমানবন্দরে উপস্থিত হয়ে ইমিগ্রেশনের যাবতীয় কাজ সারবেন তিনি। লন্ডনে বিমানবন্দরে খালেদা জিয়াকে স্বাগত জানাবেন তারই ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিমানবন্দর থেকে খালেদা জিয়াকে সরাসরি লন্ডন ক্লিনিক হাসপাতালে নেওয়া হবে। সেখানে তার চিকিৎসা চলবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প

খালেদা জিয়ার সম্মানে কয়েক কিলোমিটারের মানব প্রাচীর

আপডেট সময় ০৯:৫০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫