ঢাকা ১১:১৪ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত কিছু ছবি, হাজারো স্মৃতি—আমার জুলাই পবিপ্রবি’র পিজিএস কমিটির ৭৩ তম সভা অনুষ্ঠিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য! টাকা না দিলে ফাইল গায়েব চার বছরেও থেমে আছে বিচার-ভোলায় নূরে আলমকে স্মরণে বিএনপি-ছাত্রদলের শ্রদ্ধা ও বিচার দাবি ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি ববিসাস’র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান আলোকচিত্র প্রদর্শনী পাবনায় ‘মদ্যপ অবস্থায়’ ২ রাশিয়ান নাগরিকের মারামারি, নিহত ১

দীপিকা পাড়ুকোনকে চান হিরো আলম

সামাজিক মাধ্যমে আলোচিত-সমালোচিত আশরাফুল আলম ওরফে হিরো আলম নানা সময় নানাভাবে হাজির হয়ে নেটিজেনদের চমক দিয়ে থাকেন। কখনো অভিনয় করে, কখনো গান গেয়ে, কখনো কবিতা আবৃত্তি করে ভাইরাল হন তিনি। তার এখন কর্মকাণ্ড নিয়ে অনেকে হাসি-ঠাট্টাও করেন।

হিরো আলম এবার জানালেন, বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের সঙ্গে অভিনয় করতে চান তিনি। সম্প্রতি ভারতের মুর্শিদাবাদের সমশেরগঞ্জে গিয়েছিলেন এই বাংলাদেশি অভিনেতা। বান্ধবী রিয়া মনির সঙ্গে একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি। অনুষ্ঠানে বাংলাদেশের এই ইউটিউব তারকাকে দেখতে হাজারো মানুষ ভিড় করে। ভক্তদের ভালোবাসায় উচ্ছ্বসিত হন আলম।

অনুষ্ঠানে হিরো আলম জানান, তিনি ভারতীয় সিনেমায় অভিনয় করতে চান। এটা তার দীর্ঘদিনের স্বপ্ন। কিন্তু তার শর্ত একটাই, তিনি দীপিকা পাড়ুকোনকে চান। দীপিকাকে তার বিপরীতে অভিনয় করানো হলেই কেবল তিনি ভারতীয় চলচ্চিত্রে কাজ করবেন।

হিরো আলমের কথায়, ‘দীপিকাকে আমার খুব ভালো লাগে। তাই আমার ছবির হিরোইন হিসেবে দীপিকাকে চাই! এটা আমার একটা স্বপ্ন।’ হিরো আলমের এমন মন্তব্য শোতে উপস্থিত সবাইকে হতবাক করে দেয়। এমনকি সেখানে উপস্থিত ভারতীয় গণমাধ্যমকর্মীরাও অবাক বনে যান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত

দীপিকা পাড়ুকোনকে চান হিরো আলম

আপডেট সময় ১০:৫১:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ নভেম্বর ২০২২