ঢাকা ০১:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প কেন্দ্রীয় চুক্তিতে যে পরিবর্তন আনতে যাচ্ছে ভারত পিএসএলে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী পাটুরিয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড়, পারাপারে চলছে ১৮টি লঞ্চ চট্টগ্রামে ডিসির নির্দেশে যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ মন্ত্রী-এমপিরা কে কোথায় ঈদ করবেন? ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর জেলা বি এন পি সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বি এন পির আহ্বায়ক এস এম এ হামিদ ঈশ্বরদী থেকে এলো উদ্ধারকারী ট্রেন, সৈয়দপুর থেকে আসছে আরেকটি রূহানীনগর এর পক্ষ থেকে সম্মানিত ইমাম-মুয়াজ্জিনগণকে  হাদিয়া প্রদান

খালেদা জিয়ার বিদেশ যাত্রা নিয়ে সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার শরীরের বর্তমান অবস্থা ও লন্ডনে চিকিৎসার বিষয়ে সংবাদ সম্মেলন ডেকেছে দলটি। এতে বক্তব্য রাখবেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

সোমবার বেলা ১২টায় বিএনপি চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলন করা হবে বলে  জানিয়েছেন বিএনপির প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।

এর আগে রোববার রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ শীর্ষ নেতারা খালেদা জিয়ার গুলশানের বাসভবনে গিয়ে তার সঙ্গে দেখা করেন।

পরে সাংবাদিকদের জানানো হয়েছে উন্নত চিকিৎসার জন্য কুয়েতের আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সে করে মঙ্গলবার রাতে লন্ডনের উদ্দেশ্য রওনা হবেন বিএনপি চেয়ারপার্সন।

বুধবার লন্ডনে পৌঁছানোর পর বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে উপস্থিত থাকবেন বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রায় সাত বছর পর মা-ছেলের সরাসরি সাক্ষাৎ হবে। এর আগে, ২০১৭ সালে ১৬ই জুলাই চিকিৎসার জন্য খালেদা জিয়া লন্ডনে গিয়েছিলেন।

লিভার সিরোসিসসহ একাধিক স্বাস্থ্য জটিলতায় ভুগতে থাকা ৭৯ বছর বয়সী খালেদা জিয়া লন্ডনে বেশ কয়েক মাস অবস্থান করতে পারেন বলে জানা যাচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প

খালেদা জিয়ার বিদেশ যাত্রা নিয়ে সংবাদ সম্মেলন দুপুরে

আপডেট সময় ১২:৫৩:১৬ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫