ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাজা নিয়েই প্রেসিডেন্ট নির্বাচনে ফিরছেন ল্য পেন সিগন্যাল দিতেই দৌড়ে পালালো চালক, প্রাইভেটকারের পেছনে মিলল ৫ বস্তা গাঁজা ভুয়া মুক্তিযোদ্ধা সনদে ২৫ বছর চাকরির অভিযোগ, বেবিচকের প্রকৌশলীর শাস্তি শুধু বদলি আ.লীগ নেতা এনু-রুপনের ১০ বছরের কারাদণ্ড, ৬৪ কোটি টাকা জরিমানা বন্যার পানিতে যান চলাচল বন্ধ, সাজেকে ৫ শতাধিক পর্যটক আটকা রোহিঙ্গা প্রত্যাবাসনে পাকিস্তানের জোরালো সমর্থন চায় বাংলাদেশ চাকরি হারানো ১৬২ সৈনিক পাচ্ছেন ভূতাপেক্ষ সুযোগ-সুবিধা বরিশাল শিক্ষা বোর্ড কর্তৃক হাফিজ ইব্রাহিম কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মনোনীত ব্যারিস্টার মোহাম্মদ মারুফ ইব্রাহিম আর্জেন্টিনার জয়ের আনন্দে অতিরিক্ত জর্দা খেয়ে ভ্যানচালকের মৃত্যু গণভোটের রায় ও সংস্কার বাস্তবায়ন না হলে দেশে কোনো পরিবর্তন হবে না

মনোহরগঞ্জে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

কুমিল্লার মনোহরগঞ্জে এক ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে গেছে দুটি দোকান। শনিবার দিবাগত রাত প্রায় ৩টায় উপজেলা সদরের মনোহরগঞ্জ বাজরস্থ খোদাইভিটায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত প্রায় ৩টায় উপজেলা সদরের মনোহরগঞ্জ বাজরস্থ খোদাইভিটায় ভাইভাই কনফেকশনারীর গোডাউনে আগুন লাগে। মধ্যরাতে মুঠোফোনে এমন সংবাদ পেয়ে ছুটে যান নিজ দোকানের গোডাউনে। ততক্ষনে আগুন পুড়ে ছাই করে দেয় তার আসবাবপত্রসহ গোডাউনের সব মালামাল। খবর পেয়ে মনোহরগঞ্জ ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভাতে সক্ষম হয়।

তবে ততক্ষনে পুড়ে যায় ওই কনফেকশনারির গোডাউন ও স্থানীয় আনোয়ার হোসেনের নিজ মালিকানাধীন একটি খালি দোকান। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগ্নিকান্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। ক্ষতিগ্রস্থ ভাইভাই কনফেকশনারির মালিক কেফায়েত উল্ল্যা জানান, আগুনে পুড়ে গেছে তার গোডাউনে থাকা ৫টি ফ্রিজ, একটি কফি মেকার মেশিনসহ কনফেকশনারি আইটেমের যাবতীয় মালামাল। এতে তার প্রায় দশ লক্ষাধিক টাকা ক্ষতিসাধিত হওয়ার কথা জানান তিনি। এ বিষয়ে কথা হলে মনোহরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) বটন বড়ুয়া বলেন খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধাঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে। এর মধ্যে গোডাউনের ভিতরে থাকা মালামাল ও পাশের আরেকটি দোকান পুড়ে যায়। যথাসময়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হওয়ায় ঐ এলাকার বাকী দোকানপাট অগ্নিকান্ডের কবল থেকে রক্ষা পাওয়ার কথা জানান তিনি।

মনোহরগঞ্জ থানা অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র দে অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন রাতে আমাদের কর্তব্যরত টহল পুলিশ এর এস আই বশির আহমেদসহ সঙ্গীয় ফোর্স ঐ কনফেকশনারি দোকানে আগুনের অস্তিত্ব টের পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। ঘটনাস্থল পরিদর্শন ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের প্রতি সমবেদনা জানান তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাজা নিয়েই প্রেসিডেন্ট নির্বাচনে ফিরছেন ল্য পেন

মনোহরগঞ্জে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

আপডেট সময় ০৫:২৯:৩২ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫