ঢাকা ০৮:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেড় বিলিয়ন ডলার আকুর বিল পরিশোধ, কমলো রিজার্ভ শেষ হচ্ছে অপেক্ষা, বৃহস্পতিবার প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ চিকিৎসা শিক্ষার বিকাশে আট দশক ধরে অবদান রেখে চলেছে ঢামেক : প্রধানমন্ত্রী ১০ নম্বর জার্সি কোনোদিনই পেতেন না মেসি, কী ঘটেছিল তখন? ভূমি দখল ও আর্থিক প্রতারণার অভিযোগে অভিযুক্ত আলী আফজাল রোনালদোর বিদায়ের মধ্যেই মেসির স্ত্রীকে জর্জিনার উপহার সরকারি চাকরিতে ৫ লাখ পদে নিয়োগ নিয়ে সুখবর প্রধানমন্ত্রীর নির্দেশনা পেয়ে যা বললেন ভোক্তা অধিকারের জব্বার মণ্ডল সংবাদ প্রকাশের পর কালুখালীর অসহায় রাসেল মণ্ডলের পাশে উপজেলা প্রশাসন গণতন্ত্র শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের

জামালপুর ব্রহ্মপুত্র নদে গোসলে নেমে ৩ স্কুলছাত্র নিখোঁজ, পরে মিললো মরদেহ

জামালপুরে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে ডুবে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। প্রায় দেড়ঘণ্টা ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান পরিচালনা করে তাদের মরদেহ উদ্ধার করে।

রোববার (২৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে গোসল করতে নেমে ওই তিন শিক্ষার্থী নিখোঁজ হয়। পরে বিকেল সাড়ে ৪টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
পৌর শহরের ছুনকান্দা এলাকায় ব্রহ্মপুত্র নদে এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া তিনজন হলেন আমজাদ মিয়ার ছেলে রাহি (১৫), রাজা মিয়ার ছেলে রুশমান (১৭) ও ফরিদের ছেলে আফিফ (১৫)। তারা তিনজনই শহরের একই ছুনকান্দা এলাকার বাসিন্দা এবং স্কুলছাত্র।

নিহতের স্বজন ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, ওই তিনজন মামাতো ও ফুপাতো ভাইদের সঙ্গে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামে। বাকিরা সবাই গোসল
শেষ করে তীরে উঠে আসে। কিন্তু তিনজন ডুবে নিখোঁজ হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। প্রায় দেড়ঘণ্টা উদ্ধার তৎপরতা চালিয়ে মরদেহ তিনি উদ্ধার করা হয়।

জামালপুর ফায়ার সার্ভিসের টিম লিডার সিদ্দিকুর রহমান তিন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিহাদ শহীদ পিংকি ঘটনাস্থান পরিদর্শন করে জানান, এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে। উপজেলা প্রশাসন নিহতদের পরিবারের সদস্যদের পাশে থাকবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেড় বিলিয়ন ডলার আকুর বিল পরিশোধ, কমলো রিজার্ভ

জামালপুর ব্রহ্মপুত্র নদে গোসলে নেমে ৩ স্কুলছাত্র নিখোঁজ, পরে মিললো মরদেহ

আপডেট সময় ১২:৫৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪