ঢাকা ০৮:০০ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেড় বিলিয়ন ডলার আকুর বিল পরিশোধ, কমলো রিজার্ভ শেষ হচ্ছে অপেক্ষা, বৃহস্পতিবার প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ চিকিৎসা শিক্ষার বিকাশে আট দশক ধরে অবদান রেখে চলেছে ঢামেক : প্রধানমন্ত্রী ১০ নম্বর জার্সি কোনোদিনই পেতেন না মেসি, কী ঘটেছিল তখন? ভূমি দখল ও আর্থিক প্রতারণার অভিযোগে অভিযুক্ত আলী আফজাল রোনালদোর বিদায়ের মধ্যেই মেসির স্ত্রীকে জর্জিনার উপহার সরকারি চাকরিতে ৫ লাখ পদে নিয়োগ নিয়ে সুখবর প্রধানমন্ত্রীর নির্দেশনা পেয়ে যা বললেন ভোক্তা অধিকারের জব্বার মণ্ডল সংবাদ প্রকাশের পর কালুখালীর অসহায় রাসেল মণ্ডলের পাশে উপজেলা প্রশাসন গণতন্ত্র শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের

বেলাবতে সড়ক দূর্ঘটনায় উপসহকারী প্রকৌশলী নিহত

বেলাবতে সড়ক দূর্ঘটনায় বেলাব উপজেলা প্রকৌশলী অফিসের উপজেলা উপসহকারী প্রকৌশলী মোঃ ফয়সাল মোল্লা(৩১) নিহত হয়েছেন। আজ রোববার দুপুরে বেলাব উপজেলার আমলাব ইউনিয়নের বটেশ^র গ্রামের চানু মিয়ার বাড়ি সংলগ্ন স্থানে এ দূর্ঘটনা ঘটে।

নিহত প্রকৌশলী বেলাব উপজেলা প্রকৌশলী অফিসে কর্মরত। তিনি শিবপুর উপজেলার ধনুয়া গ্রামের ফারুক মোল্লার ছেলে। তিনি ২০২২ সালে বেলাব উপজেলা প্রকৌশলী অফিসে উপসহকারী প্রকৌশলী পদে যোগদান করেন।

জানা গেছে,উপসহকারী প্রকৌশলী ফয়সাল মোল্লা ঘটনার সময় মটরসাইকেল যোগে অফিসিয়াল কাজে বটেশ^র গ্রামে যাওয়ার পথে উল্লেখিত স্থানে পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি মাহেন্দ্র ট্রাক্টর(ইছারমাথার) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এসময় নিহত ফয়সাল রাস্তার পাশে ছিটকে পড়ে। পরে স্থানীয়রা বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডাঃ মমতাজ সরকার বলেন,আমাদের হাসপাতালে আনার পর তাকে জীবিত পাইনি। সম্ভবত ঘটনাস্থলেই মারা গেছেন তিনি।
বেলাব উপজেলা প্রকৌশলী মোঃ গোলাম সারোয়ার জানান,অফিসিয়াল কাজে সকালে বের হোন ফয়সাল। দুইটা পাঁচ মিনিটে খবর পেয়েছি দূর্ঘটনা হয়েছে।

বেলাব থানার অফিসার ইনচার্জ(ওসি) মীর মাহবুবুর রহমান বলেন,উপসহকারী প্রকৌশলী নিহতের ঘটনায় বেলাব থানায় মামলার প্রস্তুতি চলছে। ঘাতক মাহেন্দ্রটি আটক আছে। চালক পলাতক। তাকে গ্রেফতারের চেষ্ঠা চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেড় বিলিয়ন ডলার আকুর বিল পরিশোধ, কমলো রিজার্ভ

বেলাবতে সড়ক দূর্ঘটনায় উপসহকারী প্রকৌশলী নিহত

আপডেট সময় ১২:২৬:১১ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪