ঢাকা ১০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেড় বিলিয়ন ডলার আকুর বিল পরিশোধ, কমলো রিজার্ভ শেষ হচ্ছে অপেক্ষা, বৃহস্পতিবার প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ চিকিৎসা শিক্ষার বিকাশে আট দশক ধরে অবদান রেখে চলেছে ঢামেক : প্রধানমন্ত্রী ১০ নম্বর জার্সি কোনোদিনই পেতেন না মেসি, কী ঘটেছিল তখন? ভূমি দখল ও আর্থিক প্রতারণার অভিযোগে অভিযুক্ত আলী আফজাল রোনালদোর বিদায়ের মধ্যেই মেসির স্ত্রীকে জর্জিনার উপহার সরকারি চাকরিতে ৫ লাখ পদে নিয়োগ নিয়ে সুখবর প্রধানমন্ত্রীর নির্দেশনা পেয়ে যা বললেন ভোক্তা অধিকারের জব্বার মণ্ডল সংবাদ প্রকাশের পর কালুখালীর অসহায় রাসেল মণ্ডলের পাশে উপজেলা প্রশাসন গণতন্ত্র শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের

ভোলায় কোস্টগার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র ও হাতবোমা সহ আটক-৬

  • রিয়াজ ফরাজি
  • আপডেট সময় ০৩:২২:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪
  • ৬৫৮ বার পড়া হয়েছে

ভোলা’র সদর উপজেলার শিবপুরে অভিযান চালিয়ে ১ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ১০ টি দেশীয় অস্ত্র ও বিপুল পরিমান হাতবোমাসহ মোঃ মফিজুল হক মজু (৬২), মোঃ শাকিল (২৬), মোঃ মোবারক (৩৮), মোঃ ইব্রাহিম (২৩), মোঃ মামুন (৩২) ও মোঃ সিকান্দার (৬৪)নামের ৬ দুর্ধর্ষ সন্ত্রাসীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন।

রবিবার(২৯ ডিসেম্বর ২০২৪) বেলা ১২ টায় বাংলাদেশ কোস্ট গার্ডের লেঃ কমান্ডার বিএন মিডিয়া কর্মকর্তা মোঃ সিয়াম-উল-হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় ভোলা জেলার সদর উপজেলার বিভিন্ন চর এলাকার জনগণের উপর দুর্ধর্ষ সন্ত্রাসী মফিজুল হক মজু এর নেতৃত্বে একদল কুখ্যাত সন্ত্রাসী দীর্ঘদিন যাবত জমিদখল, চাঁদাবাজি, নদীতে অসহায় জেলেদের মাছ ও টাকা লুট এবং অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শনসহ অন্যান্য অপরাধমূলক কার্যক্রম করতো মর্মে জানা যায়। গোপন সংবাদের ভিত্তিতে অদ্য রবিবার মধ্যরাত ১ টা হতে ভোর ৪ টা পর্যন্ত কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ ভোলা বিসিজি বেইস কর্তৃক জেলার সদর উপজেলাধীন ০৭ নং শিবপুর ইউনিয়নের রতনপুর গ্রামে একটি বিশেষ অভিযান চালিয়ে ১ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২৯ টি হাতবোমা, ১০ টি দেশীয় অস্ত্র এবং ২০ গ্রাম গাঁজাসহ ৬ জন দুর্ধর্ষ সন্ত্রাসীকে অটক করা হয়। আটককৃত আসামী মফিজুল হক মজু শাকিল, ইব্রাহিম , মোবারক, মামুন ও সিকান্দার এর বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে মর্মে জানা যায়। পরবর্তীতে জব্দকৃত সকল আলামতসহ আটককৃত সন্ত্রাসীদেরকে ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেড় বিলিয়ন ডলার আকুর বিল পরিশোধ, কমলো রিজার্ভ

ভোলায় কোস্টগার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র ও হাতবোমা সহ আটক-৬

আপডেট সময় ০৩:২২:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪