ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য! টাকা না দিলে ফাইল গায়েব চার বছরেও থেমে আছে বিচার-ভোলায় নূরে আলমকে স্মরণে বিএনপি-ছাত্রদলের শ্রদ্ধা ও বিচার দাবি ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি ববিসাস’র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান আলোকচিত্র প্রদর্শনী পাবনায় ‘মদ্যপ অবস্থায়’ ২ রাশিয়ান নাগরিকের মারামারি, নিহত ১ সব মোটরযানের জন্য সতর্কবার্তা আত্রাইয়ে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত জুলাই আন্দোলনের সঙ্গে ফরাসি বিপ্লবের চেতনার মিল রয়েছে : রিজভী একাদশে ভর্তি নিয়ে এলো সিদ্ধান্ত

প্রত্যাবর্তনটা মলিন হতে দিলেন না বেল

৬৪ বছর পর আবারও বিশ্বকাপের মঞ্চে ওয়েলস। তবে শুরুটা একটুও আশানুরূপ হলো না ইউরোপীয় দলটির। ৮১ মিনিট পর্যন্ত পিছিয়ে থেকে ম্যাচে ফেরার আশা যখন একদমই তলানির দিকে, তখনই ত্রাণকর্তা হিসেবে গ্যারেথ বেলের আবির্ভাব। স্পটকিক থেকে দলকে সমতায় ফিরিয়ে প্রত্যাবর্তনটা মলিন হতে দিলেন না সাবেক রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। 

আল রায়ান স্টেদিয়ামে সোমবার রাতের ম্যাচটা অবশ্য জিততে পারেনি ওয়েলস। যুক্তরাষ্ট্রের বিপক্ষে বেলদের লড়াইটা শেষ হয়েছে  ১-১ গোলের ড্রয়ে। তবে প্রথমার্ধের খেলা চলাকালে একটা সময় মনে হচ্ছিল বড় ব্যবধানে হারতে পারে ওয়েলস। সেই ব্যবধানটাই যে আমেরিকানদের গড়তে দেননি বেল।

দ্বিতীয়ার্ধে সম্পূর্ণ ভিন্ন রূপে মাঠে নামে ওয়েলস। খুব একটা নিখুঁত আক্রমণ না করতে পারলেও এ অর্ধের শুরু থেকেই প্রতিপক্ষকে বেশ চাপে রেখেছে বেলরা। ফলাফলও মিলেছে তার। ৮২ তম মিনিটে প্রতিপক্ষের ডি-বক্সে বেলকে ফাউল করায় পেনাল্টি পেয়ে যায় ওয়েলস। স্পটকিক থেকে ম্যাচে সমতা ফেরাতে ভুল করেননি বেল। এ গোলে বড় মঞ্চে ওয়েলসের ত্রাণকর্তার পদটা আরও একটু পাকাপোক্ত করলেন ৩৩ বছর বয়সী এ তারকা।

ওয়েলসকে এবারের বিশ্বকাপে তোলার অন্যতম নায়কও ছিলেন বেল। বাছাইয়ের প্লে-অফে দুই ম্যাচে তিন গোল করে দলকে এনে দিয়েছেন বিশ্বকাপের টিকিট। বিশ্বকাপের এই গোলে জাতীয় দলের হয়ে তার গোলের সখ্যাটা দাঁড়াল ৪১এ। এই ৪১ গোলের মধ্যে ৩৫টিই তিনি করেছেন বিভিন্ন প্রতিযোগিতামূলক ম্যাচে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি

প্রত্যাবর্তনটা মলিন হতে দিলেন না বেল

আপডেট সময় ০৯:৫৪:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২