সংবাদ শিরোনাম ::
পরিস্থিতি বেগতিক-পালানোর প্রস্তুতিতে অতিথি ডটকমের মূল হোতা সাইফুল ময়মনসিংহ বিআরটিএতে বেপরোয়া বাবর, ঘুষ বাণিজ্য ও দালাল সিন্ডিকেটের গুরুতর অভিযোগ রং-বার্নিশের নামে অর্থ আত্মসাতের নানা অভিযোগ প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে মহিলা বিষয়ক কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতিসহ নানা অনিয়মের বিস্তর অভিযোগ গণপূর্তে বিদায়ী সংবর্ধনার নামে ৫০ লাখ টাকার চাঁদা আদায়ের অভিযোগ ল্যাগেজ সিন্ডিকেটে বেপরোয়া এআরও আরেফিন ও জুনাব, বেনাপোলে রাজস্ব ফাঁকির অভিযোগ স্ট্যান্ড রিলিজের পরও ছাড়েননি দায়িত্ব, ২০ দিনে তুলেছেন ২০ লাখ টাকা ডিএসসিসির প্রকৌশলী আনিছুরকে ঘিরে দুর্নীতির অভিযোগ, তদন্তের নির্দেশ গলদে ভরা প্রকল্পের কেন্দ্রে প্রকল্প পরিচালক শেখ মো. আবু জাকির সেকান্দার বালিয়াকান্দি উপজেলা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উঠছে প্রশ্ন

দুদকের মামলায় অব্যাহতি পেলেন জামায়াত সেক্রেটারি

দুর্নীতির অভিযোগে ২০১৭ সালে দুদকের দায়ের করা মামলায় অব্যাহতি পেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

বুধবার ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেনের আদালত এ আদেশ দেন।

তার আইনজীবী ঢাকা বারের অ্যাডহক কমিটির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ৯ লাখ ৩০ হাজার ৪৭৩ টাকা অর্জনপূর্বক তা দখলে রাখার অভিযোগ তুলে ২০১৭ সালের ১২ এপ্রিল রমনা থানায় মামলা দায়ের করেন দুদকের তৎকালীন উপপরিচালক মো. ফরিদ আহমেদ পাটোয়ারী।

তদন্ত শেষে এ বছরের ৩ সেপ্টেম্বর তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালতে চূড়ান্ত প্রতিবেদন (ফাইনাল রিপোর্ট) দাখিল করে দুদক। এ দিন দুদকের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন আমলে নিয়ে বিচারক তাকে মামলার দায় থেকে অব্যাহতি দেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিস্থিতি বেগতিক-পালানোর প্রস্তুতিতে অতিথি ডটকমের মূল হোতা সাইফুল

দুদকের মামলায় অব্যাহতি পেলেন জামায়াত সেক্রেটারি

আপডেট সময় ০৮:২১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪