ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

বাংলাদেশ ব্যাংকে বিক্ষোভ, দুই ডেপুটি গভর্নরের পদত্যাগ দাবি

আওয়ামী লীগ সরকারের সময় নিয়োগ পাওয়া বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা। বিশেষ করে সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদারের সময়ে দুই ডেপুটি গভর্নর নূরুন নাহার ও হাবিবুর রহমানকে অবিলম্বে পদত্যাগের দাবি জানান তারা।

রোববার বিকালে বাংলাদেশ ব্যাংকের ৩০ তলা ভবনের সামনে দুই ডেপুটি গভর্নরের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন তারা। এদিন সকালে গভর্নর ড. আহসান এইচ মনসুরের সঙ্গে দেখা করে ৪০ সদস্যের একটি প্রতিনিধিদল ওই দুজনের পদত্যাগের আল্টিমেটাম দেয়।

কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক ও আন্দোলনকারীদের অন্যতম নেতা বায়েজিদ সরকার বলেন, সরকার পরিবর্তনের পর ৭ আগস্ট বাংলাদেশ ব্যাংকে বিক্ষোভ করা হয়। সেই সময় নানা রকমের দাবিও উপস্থাপন করা হয়। সেই দাবির মধ্যে ডেপুটি গভর্নরদের পদত্যাগের বিষয়টি ছিল। তবে এখনও তারা বাংলাদেশ ব্যাংকে রয়েছেন। তাদের এ পদ থেকে চলে যেতে হবে।

বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক নজরুল ইসলাম জানান, তাদের অবিলম্বে পদত্যাগের দাবি জানাচ্ছি। কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন কর্মকর্তা এস আলম ও বিভিন্ন গ্র“পকে সহায়তা করেছেন, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করে আইনের আওতায় নিয়ে আসতে হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

বাংলাদেশ ব্যাংকে বিক্ষোভ, দুই ডেপুটি গভর্নরের পদত্যাগ দাবি

আপডেট সময় ০৩:১৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪