ঢাকা ১২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘এটি ফারহানের গোল, মেসি-নেইমারের নয়’: জামাল ভূঁইয়া সরকারি চাকরিকে রক্ষা কবজ বানিয়ে হিসাবরক্ষক শহিদুল ইসলামের কোটি টাকার প্রতারণা প্যাকিং মেশিনের ঘোষণায় আমদানি, জব্দ সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট আ. লীগের কাছে সংবেদনশীল তথ্য সরবরাহের অভিযোগ, এসপির দুই ফোন জব্দ কুষ্টিয়ায় এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ ফেনীর লালপোল বেদে পল্লীতে অভিযান, মাদক ও নগদ টাকাসহ গ্রেপ্তার ১৪ সরকারি নিবন্ধন পেল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ৯৮ সদস্য গ্রেপ্তার বিশেষ ক্ষমতা আইনের মামলায় তালতলীতে দুই নেতা গ্রেপ্তার মালিকানা বদলে ডিএনসিসির ৬০ কোটি টাকার কাজ বাগিয়ে নিলেন আ.লীগ নেতা ফরিদ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগর কমিটি

ঘোষণাকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু রায়হানকে আহ্বায়ক এবং একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ রাশেদুল হাসানকে সদস্য সচিব করে কুমিল্লা মহানগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি ঘোষণা করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল ফেসবুক পেইজে কেন্দ্রীয় আহবায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এই কমিটি প্রকাশ করা হয়। কমিটিতে মুখ্য সংগঠক হিসেবে নাম ঘোষণা করা হয়েছে মোস্তফা জিহান এবং মুখপাত্র হিসেবে আছেন বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সাইন্স এন্ড টেকনোলজি এর জাবেদ আহমেদ ভূঁইয়া। কমিটিতে কুমিল্লা মহানগরীর বিভিন্ন ওয়ার্ডের ১৯৩ জন সদস্যকে বিভিন্ন পদবীতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এদিকে কেন্দ্র ঘোষিত কুমিল্লা মহানগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠনে বৈষম্যের শিকার হয়েছেন এমন দাবি করা কয়েকজন কুমিল্লা প্রেস ক্লাবের সামনে গতকাল রাতেই বিক্ষোভ করেন। ক্ষুব্ধ শিক্ষার্থীদের মধ্যে যারা বক্তব্য রাখেন তারা বলেন, কুমিল্লা মহানগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠনে বৈষম্য করা হয়েছে। আন্দোলনের সময় যারা সক্রিয়ভাবে সমন্বয়কের দায়িত্ব পালন করেছিল তারা অনেকেই কমিটিতে নেই। আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি। তারা নিজেদের মতো করে একটি কমিটিও প্রকাশ করেন। এসব বিষয়ে জানতে চাইলে নতুন কমিটির সদস্য সচিব মোহাম্মদ রাশেদুল হাসান জানান, কেন্দ্র থেকে ঘোষিত কমিটিই মূল কমিটি। কেন্দ্রীয় নেতৃবৃন্দ যাচাই বাছাই করে এই কমিটি ঘোষণা করেছেন। যারা এই কমিটি মানছে না তারা কমিটিতে কেন নেই তার উত্তর আমাদের কাছে আছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘এটি ফারহানের গোল, মেসি-নেইমারের নয়’: জামাল ভূঁইয়া

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগর কমিটি

আপডেট সময় ০২:৪৫:২৬ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪