ঢাকা ১২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্যাকিং মেশিনের ঘোষণায় আমদানি, জব্দ সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট আ. লীগের কাছে সংবেদনশীল তথ্য সরবরাহের অভিযোগ, এসপির দুই ফোন জব্দ কুষ্টিয়ায় এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ ফেনীর লালপোল বেদে পল্লীতে অভিযান, মাদক ও নগদ টাকাসহ গ্রেপ্তার ১৪ সরকারি নিবন্ধন পেল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ৯৮ সদস্য গ্রেপ্তার বিশেষ ক্ষমতা আইনের মামলায় তালতলীতে দুই নেতা গ্রেপ্তার মালিকানা বদলে ডিএনসিসির ৬০ কোটি টাকার কাজ বাগিয়ে নিলেন আ.লীগ নেতা ফরিদ ডেঙ্গু প্রতিরোধে রাজশাহীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম শুরু প্রতিমন্ত্রী শাহে আলম ৫ শতাংশ ভুল করেছেন: ইশরাক

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলার আহবায়ক কমিটি ঘোষণা

কুমিল্লা জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ২৯৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রিয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত (২২ নভেম্বর) শুক্রবার এক চিঠির মাধ্যমে এই আহ্বায়ক কমিটির তালিকা প্রকাশ করা হয়েছে বলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের হোয়াট্সএ্যাপ গ্রুপে জানানো হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিশিয়াল ফেসবুক পেইজে নামের তালিকা প্রকাশের পাশাপাশি জানানো হয়েছে, কুমিল্লা জেলার এই আহ্বায়ক কমিটি আগামী ৬ মাসের জন্য অনুমোদন দেয়া হয়েছে।

কমিটিতে আহ্বায়ক হিসেবে আছেন মুহাম্মদ সাকিব হুসাইন, সদস্য সচিব হিসেবে আছেন জিয়া উদ্দিন মোঃ রুবেল। এছাড়া মুখ্য সংগঠক হিসেবে আরাফ ভূইয়া এবং মুখপাত্র হিসেবে মোঃ জাহিদুল ইসলামের নাম ঘোষনা করা হয়েছে।

আহ্বায়ক মুহাম্মদ সাকিব হুসাইন জানান, কমিটিতে কুমিল্লার ১৭টি উপজেলার সদস্য রাখা হয়েছে। জেলার আহ্বায়ক কমিটিতে ২৯৭ জন সদস্য রাখা হয়েছে।

আহ্বায়ক মুহাম্মদ সাকিব হুসাইন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং সদস্য সচিব জিয়া উদ্দিন মোঃ রুবেল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্যাকিং মেশিনের ঘোষণায় আমদানি, জব্দ সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলার আহবায়ক কমিটি ঘোষণা

আপডেট সময় ০২:০১:২২ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪