ঢাকা ১২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্যাকিং মেশিনের ঘোষণায় আমদানি, জব্দ সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট আ. লীগের কাছে সংবেদনশীল তথ্য সরবরাহের অভিযোগ, এসপির দুই ফোন জব্দ কুষ্টিয়ায় এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ ফেনীর লালপোল বেদে পল্লীতে অভিযান, মাদক ও নগদ টাকাসহ গ্রেপ্তার ১৪ সরকারি নিবন্ধন পেল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ৯৮ সদস্য গ্রেপ্তার বিশেষ ক্ষমতা আইনের মামলায় তালতলীতে দুই নেতা গ্রেপ্তার মালিকানা বদলে ডিএনসিসির ৬০ কোটি টাকার কাজ বাগিয়ে নিলেন আ.লীগ নেতা ফরিদ ডেঙ্গু প্রতিরোধে রাজশাহীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম শুরু প্রতিমন্ত্রী শাহে আলম ৫ শতাংশ ভুল করেছেন: ইশরাক

পশ্চিমা আদর্শ-সংস্কৃতির বিষয়ে যে সতর্কবার্তা দিলেন বায়তুল মোকাররমের খতিব

আমাদের দেশের বর্তমান সংকটময় মুহূর্তে বিভিন্ন সেক্টরে সংস্কারের কথা উচ্চারিত হচ্ছে, এসব সংস্কার কুরআন ও নবিজির (সা.) আদর্শের আলোকেই করতে হবে বলে জানিয়েছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক।

শুক্রবার (২২ নভেম্বর) জাতীয় মসজিদে জুমার বয়ানে তিনি এ সব কথা বলেন।

মুফতি আব্দুল মালেক বলেন, বাংলাদেশে মুসলিম অমুসলিম সবাই ইনসাফের সঙ্গে তাদের অধিকার নিয়ে বসবাস করবে। কিন্তু বৈষম্য দূর করা বা সংস্কার, সমতা বিধানের নামে নতুন বৈষম্য তৈরি করা, অথবা ইসলাম বিরোধী কোনো নিয়ম-কানুন বা সংস্কৃতি আমদানি করার সুযোগ নেই।

তিনি বলেন, বর্তমানে আমাদের দেশে একটি সংকটময় পরিস্থিতি পার করছে বিভিন্ন সেক্টরে সংস্কার, সমতা বিধান এবং বৈষম্য দূরীকরণের আলোচনা শোনা যাচ্ছে। কিন্তু দুঃখজনক হলো, সংস্কারের যে সঠিক ও পূর্ণাঙ্গ নির্দেশনা কুরআন ও সুন্নাহয় দেওয়া হয়েছে তাকে পাশ কাটিয়ে পশ্চিমা সভ্যতা ও আদর্শের অনুসরণ করা হচ্ছে।

বাংলাদেশে পশ্চিমা আদর্শ-সংস্কৃতির প্রচলন ও প্রতিষ্ঠার ব্যাপারে সতর্ক করে মুফতি আব্দুল মালেক বলেন, তাওহিদের এই উর্বর জমিনে যারা কুরআন ও নবিজির (সা.) আদর্শকে পাশ কাটিয়ে সমতা ও সংস্কারের নামে পশ্চিমা আদর্শ ও সংস্কৃতি আমদানি করতে চায়, তাদের সতর্ক করে বলতে চাই, আল্লাহকে ভয় করুন, অন্যথায় আল্লাহর গজব নেমে আসবে।

তিনি বলেন, কালিমার মাধ্যমে আমরা ঈমান আনলেও এর অর্থ, মর্ম ও ফলাফল চিন্তা করি না। কুরআনে আল্লাহ তাআলা কালিমাকে ফলদায়ক গাছের সঙ্গে তুলনা করেছেন। একটি গাছ ফলদায়ক হওয়ার জন্য সঠিকভাবে বীজ রোপন করতে হয়, নিয়মিত পানি দিয়ে আগাছা পরিষ্কার করতে হয়। পরিচর্যার মাধ্যমে গাছের ডালপালা সুন্দরভাবে বেড়ে উঠে। একইভাবে কালিমা অন্তরে ঈমানের বীজ রোপন করে। এই বীজকে ঈমানের অন্যান্য সব শাখায় পরিপূর্ণ করা এবং সুন্নাহ পালনের মাধ্যমে মজবুত করা সবার দায়িত্ব।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্যাকিং মেশিনের ঘোষণায় আমদানি, জব্দ সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট

পশ্চিমা আদর্শ-সংস্কৃতির বিষয়ে যে সতর্কবার্তা দিলেন বায়তুল মোকাররমের খতিব

আপডেট সময় ১২:৫৪:০৯ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪