ঢাকা ০৭:১৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভেড়ামারা সরকারি কলেজে নবীনদের বরণ, রোভার স্কাউটদের সরঞ্জাম বিতরণ রাঙ্গামাটি গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ারুল আজিম ও কথিত স্ত্রী লিজার ৪০ কোটি টাকার সম্পদ অনুসন্ধানে দুদক নরসিংদীতে পানিতে ডুবে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জগৎ দাসের মৃত্যু আত্রাইয়ে বিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে লাইনম্যানের মৃত্যু ময়মনসিংহ রেঞ্জে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত ঈশ্বরগঞ্জ থানার ওসি সাজ্জাদ রোমন সারের ডিলার নিয়োগে অর্থ লেনদেনের অভিযোগ অসত্য: চিফ হুইপ ফ্রান্স নিজেদের ফ্রিজই সামলাতে পারে না, অন্যদের দোষারোপ করছে: আরাঘচি মোহাম্মদপুরের বেরিবাঁধে কনটেইনারবাহী গাড়ির চাপায় যুবকের মৃত্যু গুমের মামলার তদন্ত শেষ পর্যায়ে, শিগগিরই ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল টনক নড়েনি ঔষধ প্রশাসনের: চরম ঝুঁকিতে জনস্বাস্থ্য

জামায়াত আমিরের ছেলেসহ দুজন রিমান্ড শেষে কারাগারে

রাজধানীর যাত্রাবাড়ী থানায় করা মামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ছেলে রাফাত সাদিক সাইফুল্লাহসহ দুজনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। কারাগারে যাওয়া অপর আসামি হলেন— আরিফ ফাহিম সিদ্দিকী।

শনিবার (১৯ নভেম্বর) তৃতীয় দফার একদিনের (মোট ৬ দিন) রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. আবুল বাসার। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার সূত্রে জানা যায়, রাফাত সাদিক জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সিলেট অঞ্চলের শীর্ষ পর্যায়ের নেতা। তিনি দীর্ঘদিন ধরেই সেখানে জিহাদি দাওয়াতের কার্যক্রম চালিয়ে আসছেন। রাজধানীর যাত্রাবাড়ী থেকে গ্রেপ্তার হওয়া তিন জঙ্গিকে জিজ্ঞাসাবাদে রাফাতের নাম বেরিয়ে আসে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভেড়ামারা সরকারি কলেজে নবীনদের বরণ, রোভার স্কাউটদের সরঞ্জাম বিতরণ

জামায়াত আমিরের ছেলেসহ দুজন রিমান্ড শেষে কারাগারে

আপডেট সময় ১২:১৩:০২ অপরাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০২২