ঢাকা ০৫:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

পুত্রসন্তানের মা হলেন অভিনেত্রী প্রসূন আজাদ

পুত্রসন্তানের মা হলেন ‘লাক্স সুপারস্টার’ খ্যাত অভিনেত্রী প্রসূন আজাদ। শুক্রবার (১৮ নভেম্বর) প্রসূন আজাদের কোলজুড়ে একটি ফুটফুটে পুত্রসন্তান জন্ম নেয়। প্রসূন ও তার সন্তান ভালো আছেন বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।

সামাজিকমাধ্যম ফেসবুকে ছেলের একটি ছবি দিয়ে চার লাইনের একটি কবিতা জুড়ে দেন। ক্যাপশনে ছেলের জন্মের তারিখও উল্লেখ করেন তিনি। সেখান থেকে জানা যায়, শুক্রবার (১৮ নভেম্বর) মা হয়েছেন এই অভিনেত্রী। খবরটি শেয়ার করার সঙ্গে সঙ্গে অভিনন্দন ও ভালোবাসায় সিক্ত হয় নবজাতক ও তার মা।

এর আগে শুক্রবার রাতে প্রসূনের স্বামী ফারহান সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে জানান, আমরা পুত্র সন্তানের বাবা মা হয়েছি। মা ও সন্তানের জন্য প্রার্থনা করবেন।

২০১২ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়ে ক্যারিয়ার শুরু করেন প্রসূন। তবে দীর্ঘদিন শোবিজে অনিয়মিত তিনি। তার সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘পদ্মপুরাণ’। মুক্তির অপেক্ষায় রয়েছে প্রসূন অভিনীত ‘মানুষের বাগান’ সিনেমা। এছাড়াও অসংখ্য টিভি নাটকেও অভিনয় করেছেন তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

পুত্রসন্তানের মা হলেন অভিনেত্রী প্রসূন আজাদ

আপডেট সময় ১০:৩৫:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০২২