ঢাকা ১২:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক কমিটি গঠন অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা

বরাদ্দের অভাবে বন্ধ ডাক ও টেলিযোগাযোগ বিভাগের বেশ কয়েকটি প্রকল্প

বরাদ্দের অভাবে বন্ধ হয়ে গেছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের চলমান কয়েকটি প্রকল্প। তবে বরাদ্দ পাওয়া গেলে সেগুলোর কাজ দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মো. মুশফিকুর রহমান। তিনি বলেন, ২০২৪-২৫ অর্থবছরে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সব প্রকল্পের ভৌত অগ্রগতি প্রায় ২০ শতাংশ হয়েছে।

বুধবার (১৬ অক্টোবর) ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ২০২৪-২৫ অর্থবছরের এডিপি পর্যালোচনা সভায় তিনি এসব তথ্য জানান। সভায় বিগত সভার সিদ্ধান্তের বাস্তবায়ন অগ্রগতি এবং প্রকল্পসমূহের অগ্রগতি পর্যালোচনা করা হয়।আইএমইডির সূত্র অনুযায়ী— ২০২৪-২৫ অর্থবছরে জাতীয় অগ্রগতি আগস্ট ২০২৪ পর্যন্ত ২ দশমিক ৫৭ শতাংশ এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত অগ্রগতি ১১ দশমিক ৬৭ শতাংশ বলে সভায় উল্লেখ করা হয়।

এ সময় সচিব ড. মো. মুশফিকুর রহমান বলেন, ২০২৪-২৫ অর্থবছরে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অগ্রগতি জাতীয় অগ্রগতির তুলনায় বেশি হলেও তাতে সন্তুষ্ট হওয়ার কিছু নেই। চলমান প্রকল্পগুলোর মধ্যে বেশ কয়েকটি বরাদ্দের অভাবে বন্ধ রয়েছে, বরাদ্দ পাওয়া গেলে সেগুলোর কাজ দ্রুত সম্পন্ন করা হবে।

মন্ত্রণালয়ের সার্বিক অগ্রগতির কথা জানিয়ে তিনি বলেন, ২০২৪-২৫ অর্থবছরে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সব প্রকল্পের ভৌত অগ্রগতি প্রায় ২০ শতাংশ। এ সময় তিনি সততা এবং নিষ্ঠার সঙ্গে প্রকল্পগুলোর কাজ শেষ করার জন্য প্রকল্প সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

প্রসঙ্গত, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের চারটি দপ্তরে ২০২৪-২৫ অর্থবছরে মোট নয়টি প্রকল্প রয়েছে। এর মধ্যে বিটিসিএল পাঁচটি, টেলিটক বাংলাদেশ লিমিটেডের একটি, ডাক অধিদপ্তরের দুটি এবং বাংলাদেশ সাবমেরিন ক্যাবল পিএলসির একটি প্রকল্প রয়েছে। যেগুলোর বরাদ্দের ভিত্তিতে আর্থিক অগ্রগতি (স্ব অর্থায়নসহ) সর্বমোট ১১ দশমিক ৬৭ শতাংশ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

বরাদ্দের অভাবে বন্ধ ডাক ও টেলিযোগাযোগ বিভাগের বেশ কয়েকটি প্রকল্প

আপডেট সময় ০৩:৫৮:৩০ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪