ঢাকা ০৪:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক কমিটি গঠন অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ঘানার হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৩:২৯:২১ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪
  • ৬৯৬ বার পড়া হয়েছে

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ঘানার অনাবাসিক হাইকমিশনার কায়াকু আসোমা চেরিমে। মঙ্গলবার (১৫ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টার দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, হাইকমিশনার তার মেয়াদে বাংলাদেশ সরকার কর্তৃক সমর্থন ও সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। উপদেষ্টা বাংলাদেশ ও ঘানার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে হাইকমিশনারের অবদানের প্রশংসা করেন।

আলোচনায় উপদেষ্টা দুই দেশের চমৎকার সম্পর্ক বিশেষ করে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার মাধ্যমে আরও গভীর করার ওপর জোর দেন। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশে ঘানার অনারারি কনসাল ইব্রাহিম দাউদ মামুন এ অ্যাজেন্ডাকে এগিয়ে নিতে অগ্রণী ভূমিকা পালন করবেন। উভয়পক্ষ পারস্পরিক সুবিধার জন্য সহযোগিতামূলক কাঠামো সংক্রান্ত চুক্তি ত্বরান্বিত করার বিষয়ে সহমত পোষণ করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ঘানার হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ

আপডেট সময় ০৩:২৯:২১ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪