সংবাদ শিরোনাম ::
নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী নিষিদ্ধ হলেন ‘ভিনি আইনে’ লাল কার্ড পাওয়া ফুটবলার শ্রীপুর পৌরসভার ৯২.৯৭ কোটি টাকার বাজেট ঘোষণা: নতুন কোনো কর নয়, জোর অবকাঠামো উন্নয়নে আদিতমারীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার মৌলভীবাজারের জুড়ী সীমান্তে ৫৪ পিস ইয়াবাসহ আটক ১ প্রেমিকার খোঁজে চীন থেকে রংপুরে, শেষমেশ বেরোবি ক্যাম্পাসে বিদেশি নাগরিক পাঁচ কোটির সরকারি তহবিল গিলে খেলেন উপাচার্য ড. জুলহাস উদ্দিন ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান ফেনী আলিয়ার বিতর্কিত অধ্যক্ষ কারাগারে জলবায়ু অর্থায়নকে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরো সহজলভ্য করার দাবি প্রধানমন্ত্রীর

ভোলায় সাড়ে তিন কোটি টাকার নিষিদ্ধজালসহ আটক-২

ভোলা চরফ্যাশনের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি ৪২ লাখ টাকার নিষিদ্ধজালসহ দুই জনকে আটক করেছে বাংলাদেশ নৌ-বাহিনী ও কোস্টগার্ডের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আটক ২ জনক ১৫ দিনে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

বুধবার (৯ অক্টোবর) নৌ-বাহিনীর অপারেশন অফিসার লেফটেন্যান্ট মো.মুফতাদি উল ইসলাম ও উপজেলা মৎস্য কর্মকর্তা এসএম মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোলা জেলার চরফ্যাশন উপজেলার আঞ্জুরহাট ৬ টি এবং শশীভূষণ বাজার এলাকার ৪ টি মোট ১০ টি দোকানে পৃথক অভিযান চালানো হয় । এ সময় সরকার কর্তৃক নিষিদ্ধ ১০ লাখ ৪০ হাজার মিটার কারেন্টজাল, ২৫ হাজার মিটার চরঘেরা, চার হাজার মিটার বেহুন্দীজাল, ২৫০ পিচ চায়না চাইজাল, ২শ কেজি পলিথিন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য তিন কোটি ৪২ লাখ টাকা। একই সময় দুইজনকে আটক করা হয়।

আটককৃতদের ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং উদ্ধারকৃত নিষিদ্ধ জাল ভোলা সদরের তেতুলিয়া নদীর ভেদুরিয়া লঞ্চঘাটের পাশে আগুনে পুড়ে নষ্ট করা হয় বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী

ভোলায় সাড়ে তিন কোটি টাকার নিষিদ্ধজালসহ আটক-২

আপডেট সময় ০৬:১৮:৪০ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪