সংবাদ শিরোনাম ::
বাজেট নয়, এটি প্রচারণার দলিল এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর জুড়ী-বড়লেখা সফর, ১১ দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফনে অংশ নেবে ২ কোটি মানুষ এআই প্রযুক্তির পোষ্টার প্রদর্শনী ৩১ দফা বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখবে : আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম অতিরিক্ত আইজিপিসহ পুলিশের ২১ কর্মকর্তাকে বদলি মৌলভীবাজার সীমান্তে পুশইনের চেষ্টা,কঠোর অবস্থানে বিজিবি নওগাঁয় এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার ক্রীড়া কার্ডের সংখ্যা বাড়ছে, আরও ২০০ ক্রীড়াবিদ পাবেন ভাতা বিশ্বজুড়ে সাড়ে ২৫ কোটিরও বেশি মানুষ গাঁজাখোর! উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে বড় ধাক্কা খেল ইংল্যান্ড

তিনটি টেস্ট খেলতে ইংল্যান্ড দল এখন অবস্থান করছে পাকিস্তানে। সোমবার ‍মুলতানে মাঠে গড়াবে প্রথম টেস্ট। সেই টেস্টের আগেই বড় ধাক্কা খেল সফরকারী ইংল্যান্ড। চোটের কারণে এই ম্যাচে নিয়মিত অধিনায়ক বেন স্টোকসকে ছাড়াই মাঠে নামতে হবে ইংল্যান্ডকে।

গত দুই মাস আগে দ্য হানড্রেড টুর্নামেন্টে খেলার সময় হ্যামস্ট্রিংয়ের চোট পান স্টোকস। সেই চোটে লম্বা সময় মাঠের বাইরে থাকলেও প্রথম টেস্টে খেলা হচ্ছে না তার। তার জায়গায় দেশের বাইরে প্রথম টেস্ট খেলার সুযোগ পেতে পারেন পেস অলরাউন্ডার ক্রিস ওকস।

২০১৬ সালের পর এশিয়া মহাদেশে এটি হবে তার প্রথম টেস্ট। এই সংস্করণে অভিষেক হতে পারে আরেক পেস অলরাউন্ডার ব্রাইডন কার্সের। আর স্টোকসের অনুপস্থিতিতে টানা চতুর্থ ম্যাচে ইংল্যান্ড অধিনায়কের দায়িত্ব পালন করবেন ওলি পোপ। গত আগস্ট–সেপ্টেম্বরে ঘরের মাঠে ২–১ ব্যবধানে টেস্ট সিরিজ জয়ে ইংল্যান্ডের অধিনায়ক ছিলেন পোপ।

চোটের কারণে প্রথম টেস্টে মাঠে নামতে না পারলেও দলের সঙ্গে অনুশীলন করছেন স্টোকস। আজও স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ পিটার সিমের সঙ্গে ৪৫ মিনিট দৌড়েছেন স্টোকস। পরে নেটে ব্যাটিংয়ে নেমে স্পিনার রেহান আহমেদ, কোচদের থ্রো ডাউন ও স্থানীয় বোলারদের খেললেও তার অস্বস্তি আছে। তবে আগামী ১৫ অক্টোবর মুলতানে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে খেলার কথা রয়েছে স্টোকসের। সেই লক্ষ্যেই নিজেকে প্রস্তুত করছেন স্টোকস। অবশ্য সেখানে বোলিংয়ে দেখা যাবে না তাকে। খেলবেন বিশেষজ্ঞ বোলার হিসেবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাজেট নয়, এটি প্রচারণার দলিল

পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে বড় ধাক্কা খেল ইংল্যান্ড

আপডেট সময় ০৬:৪৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪