ঢাকা ০১:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প কেন্দ্রীয় চুক্তিতে যে পরিবর্তন আনতে যাচ্ছে ভারত পিএসএলে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী পাটুরিয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড়, পারাপারে চলছে ১৮টি লঞ্চ চট্টগ্রামে ডিসির নির্দেশে যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ মন্ত্রী-এমপিরা কে কোথায় ঈদ করবেন? ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর জেলা বি এন পি সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বি এন পির আহ্বায়ক এস এম এ হামিদ ঈশ্বরদী থেকে এলো উদ্ধারকারী ট্রেন, সৈয়দপুর থেকে আসছে আরেকটি রূহানীনগর এর পক্ষ থেকে সম্মানিত ইমাম-মুয়াজ্জিনগণকে  হাদিয়া প্রদান

লেবানন সীমান্তে হিজবুল্লাহ-ইসরাইল সংঘর্ষ অব্যাহত

লেবানন সীমান্তে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এবং ইসরাইলি বাহিনীর মধ্যে সংঘর্ষ এখনও চলমান। যেখান থেকে উত্তরের দখলকৃত ফিলিস্তিনে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

শনিবার ইরানের বার্তা সংস্থা ইরনার এক প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহ জানিয়েছে, তাদের যোদ্ধারা লেবাননের আদাইসেহ পৌরসভার চত্বরে প্রবেশের চেষ্টা করা ইসরাইলি সেনাদের প্রতিরোধ করেছে।

হিজবুল্লাহ এক বিবৃতিতে জানায়, তারা কফর ইউভাল এবং কফর গিলাদি এলাকায় ইসরাইলি বাহিনীর সমাবেশে এবং সামরিক বাহিনীর ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

এদিকে ইসরাইলি বাহিনীও লেবানন-সিরিয়া সীমান্ত ক্রসিং এলাকায় ব্যাপক বোমাবর্ষণ চালিয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লেবানন, ফিলিস্তিন, ইরাক এবং ইয়েমেনের প্রতিরোধ গোষ্ঠীগুলো ফিলিস্তিনি জনগণের সমর্থনে এবং হামাসসহ গাজার প্রতিরোধ বাহিনীগুলোর ওপর থেকে চাপ কমাতে ইসরাইলের বিরুদ্ধে হামলা চালিয়ে আসছে।

এরই জেরে ইসরাইল চলতি বছরের ২৩ সেপ্টেম্বর থেকে দক্ষিণ লেবাননে ব্যাপক আক্রমণ শুরু করে, যা এখনও চলছে।

ইসরাইলি হামলার প্রেক্ষিতে হিজবুল্লাহ গত ২৮ সেপ্টেম্বর তাদের মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহর শাহাদতের বিষয়টি নিশ্চিত করেছে। এছাড়াও প্রতিদিনই বহু সংখ্যক মানুষ নিহত হচ্ছে।

লেবাননের জাতীয় সংবাদ সংস্থা শনিবার দাহিয়েহ এলাকায় ইসরাইলের ১২টি বড় হামলার খবর জানিয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি আগ্রাসনের ফলে লেবাননে ১২ শতাধিক মানুষ নিহত এবং কয়েক হাজার হাজার মানুষ আহত হয়েছে। সূত্র: ইরনা

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প

লেবানন সীমান্তে হিজবুল্লাহ-ইসরাইল সংঘর্ষ অব্যাহত

আপডেট সময় ০৬:০৩:০০ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪