সংবাদ শিরোনাম ::
কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয় ৫০ লাখ টাকা শত্রুতার জেরে পেট্রোল ঢেলে আগুন, পুড়লো বসতবাড়ি ৫ আগস্টের পর ভাগ্য বদলে গেছে জামায়াত নেতার ছেলের রোহিঙ্গা প্রকল্পের অর্থে প্রতিমন্ত্রীর পিএস-এপিএসের ইউরোপ সফর, উঠছে নানা প্রশ্ন ঢাকার গুলিস্তানে সিলগালা ভেঙে পার্কিংয়ে সহস্রাধিক অবৈধ দোকান কাজ না করেই সরকারি প্রকল্পের ১২ কোটি টাকা নিয়ে গেল ঠিকাদার বিপিসির আহম্মদুল্লাহর ঢাকায় বহুতল ভবন, গ্রামে বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি রাষ্ট্রের টাকায় ব্যক্তিগত ‘ভবিষ্যৎ’ গড়লেন সামি! নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি

ইসরাইলে ক্ষেপণাস্ত্র ছোড়ার প্রস্তুতি নিচ্ছে ইরান

লেবাননে হামলার প্রতিক্রিয়ায় দখলদার ইসরাইলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার প্রস্তুতি নিচ্ছে ইরান। এই ক্ষেপণাস্ত্র হামলা ‘অত্যাসন্ন’ বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা।

সংশ্লিষ্ট সূত্রের বরাতে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস মঙ্গলবার এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইসরাইলের একাধিক গুপ্তহত্যার পর ইরান জবাব দেওয়ার হুমকি দিয়ে আসছিল। কিন্তু এতদিন চুপ থাকলেও ইরানের এই জবাব এখন যে কোনো মুহূর্তে শুরু হতে পারে।

তবে ইসরাইলে হামলা চালালে ‘কঠিন পরিণতি ভোগ করতে’ হবে বলে তেহরানকে যুক্তরাষ্ট্র সতর্কতা দিয়েছে।

মার্কিন ওই কর্মকর্তা সংবাদমাধ্যমটিকে বলেছেন, ইরানের এই হামলা থেকে ইসরাইলকে রক্ষা করতে আমরা সক্রিয়ভাবে প্রতিরক্ষামূলক ব্যবস্থাকে সহায়তা করছি। আমরা তাদের বলেছি, ইরান থেকে সরাসরি ক্ষেপণাস্ত্র ছোড়ার পরিণতি হবে ভয়াবহ।

এক্সিওস জানিয়েছে, সোমবার লেবাননে ইসরায়েল স্থল হামলা চালানোর ঘোষণা দেওয়ার পরই ইরানের সম্ভাব্য হামলার সম্ভাবনা বেড়েছে।

এদিকে ইসরাইলে অবস্থিত মার্কিন দূতাবাস সম্প্রতি এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সব সরকারি কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দিয়েছে।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেন, ইরান ইসরাইলের বিরুদ্ধে আসন্ন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে বলে যুক্তরাষ্ট্রের কাছে ইঙ্গিত রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক

ইসরাইলে ক্ষেপণাস্ত্র ছোড়ার প্রস্তুতি নিচ্ছে ইরান

আপডেট সময় ০৯:৩৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪