ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক কমিটি গঠন অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা

জাতীয় লেখক উৎসব-২০২৪ অনুষ্ঠিত

জাতীয় লেখক উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে শনিবার বিকেলে ঢাকার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে প্রথম জাতীয় লেখক উৎসব ২০২৪ অনুষ্ঠিত হয়। লেখক উন্নয়ন কেন্দ্রের প্রধান উপদেষ্টা লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর সভাপতিত্বে উৎসবে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি আরিফ মঈনুদ্দিন। উৎসবে উদ্বোধন করেন শিশু সাহিত্যিক আসলাম সানী, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব জাহান বশির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্যাপ্টেন কাপ্তান নূর, কবি আসাদ কাজল, কবি সোহেল রশিদ ও অধ্যাপক রেনু আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন জাতীয় লেখক উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক কবি তৌহিদুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন জাতীয় লেখক উৎসব ২০২৪ উদযাপন পরিষদের আহ্বায়ক কবি হালিমা বেগম, কবি খান আকতারুজ্জামান।
অনুষ্ঠানের শুরুতেই জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন ও তাঁদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। অনুষ্ঠানে কবি ইকবাল হোসেন, কবি বাপ্পি সাহা,সুবর্না দাস,কবি বৃষ্টি মিনা, কবি রলি আক্তার, কবি জান্নাতুল ফেরদৌস, কবি শিমুল পারভীন ছাড়াও দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত কবিরাসহ দুই শতাধিক কবি তাদের স্বরচিত কবিতা পাঠ করেন।
সভাপতির বক্তব্যে লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেন, লেখকরা সর্বদা দেশ ও মানবতার কল্যাণে কাজ করেন। লেখকদের লেখার মাধ্যমে মানুষের মানবিক গুণাবলি উজ্জীবিত ও বিকশিত হয়। তিনি নিজস্ব নান্দনিক সংস্কৃতি বিকাশের সকলকে সচেষ্ট থাকার আহ্বান জানিয়ে আরো বলেন, লেখকদের উন্নয়ন ও কল্যাণে সকলকে সচেষ্ট থাকতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে, কবি আরিফ মঈনুদ্দিন বলেন, সুস্থ, সুন্দর ও নিরাপদ সমাজ প্রতিষ্ঠা করার জন্যে নিজস্ব সংস্কৃতি বিস্তৃতি বাড়াতে হবে। দেশের আর্থ-সামাজিক উন্নয়নে লেখকদের অবদান অপরিসীম। অনুষ্ঠানে কয়েকজনকে জাতীয় লেখক উৎসব ২০২৪ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে উপস্থিতিদের সর্বসম্মতিক্রমে লায়ন মোঃ গনি মিয়া বাবুলকে চেয়ারম্যান ও কবি তৌহিদুল ইসলাম কনককে নির্বাহী পরিচালক করে জাতীয় লেখক উন্নয়ন কেন্দ্রের ৫২ সদস্য বিশিষ্ট ২০২৪-২০২৬ কার্য-মেয়াদের নির্বাহী কমিটি গঠন করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

জাতীয় লেখক উৎসব-২০২৪ অনুষ্ঠিত

আপডেট সময় ০৭:২৪:২৬ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪