ঢাকা ০৯:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ছাগলকাণ্ডের মতিউর ও স্ত্রী লায়লা কানিজের বিরুদ্ধে দুদকের চার্জশিট প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সব কার্যালয় তামাকমুক্ত করা হবে: মহাপরিচালক নাশকতা প্রতিরোধে জুমার খুতবায় সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর শেখ হাসিনা লাশের অপেক্ষায় আছেন, দাবি সোহেল তাজের গণপূর্তের ১৯ তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বিভিন্ন দপ্তর ও প্রকল্পে পদায়ন নাশকতা-সহিংসতা ঠেকাতে চট্টগ্রামে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ইবিতে একুশ শতাধিক শিক্ষার্থী নিয়ে ছাত্রশিবিরের নবীনবরণ চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন বাভুমা আইসিজের রায়ের পর চাপে সু চি ও মিন অং হ্লাইং ১২ দিনে সারাদেশে ৭৮ ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন

পুরুষ দিবস আজ

নারী দিবস নিয়ে যেমন শোরগোল থাকে পুরুষ দিবস নিয়ে ততটা থাকে না। তাই ১৯ নভেম্বর বিশ্ব পুরুষ দিবস হলেও দিবসটি অনেকটা আড়ালেই থেকে যায়।  

সমাজের প্রতি পুরুষদের দায়িত্বের কথা মনে করিয়ে দেয় দিবসটি। পাশাপাশি পুরুষদের অধিকার সম্পর্কে সচেতনতা বাড়াতে দিবসটি পালন করা হয়।

পুরুষ দিবস পুরুষদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের দিকেও দৃষ্টি দেয়। দিনটিতে পুরুষদের যেসব বিষয় মনে রাখা জরুরি-

• কান্না পেলে মেয়েরা কাঁদতেই পারে, তবে পুরুষের কেনোভাবেই কান্নাকাটি করা যাবে না- এমন বস্তাপচা ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। কান্না পেলে কাঁদুন, তাতে মন হালকা হবে এব‌ং মানসিক জটিলতা কমবে।

• মান-অভিমান মেয়েদের অধিকার। এই ধারণা নিয়ে বাঁচলে জীবনটা উপভোগ করতে পারবেন না। তার চেয়ে বরং আপনি যেমন, তেমনই থাকুন, তেমন ভাবেই বাঁচুন।

• ছেলে মানেই টাকাপয়সার বিষয়ে মাথা পরিষ্কার? যে কোনও প্রযুক্তি ঝট করে আয়ত্তে করে ফেলতে পারবেন? একদমই নয়, হতেই পারে, আপনি হাতের কাজে বেশি পটু। খুব সহজেই ঘর সাজিয়ে ফেলতে পারেন। হয়তো পাঁচ-সাত রকমের সেলাই আপনার কাছে কোনো ব্যাপারই নয়। তাই নিজে যে বিষয়ে স্বচ্ছন্দ, সেটাতেই মন দিন। কোনো রকম চাপানো ধারণার জন্য জোর করে কোনো কাজ করার চেষ্টা করবে না।

• পুরুষ মানেই সুঠাম শরীর আদর্শ। না হলে কি আপনি কাঙ্ক্ষিত পুরুষের তালিকায় পড়বেন না? এই ধরনের চিন্তা বদলানোর সময় চলে এসেছে। নিজের শরীর নিয়ে কোনো রকম হীনমন্যতায় ভোগার কোনো কারণ নেই।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছাগলকাণ্ডের মতিউর ও স্ত্রী লায়লা কানিজের বিরুদ্ধে দুদকের চার্জশিট

পুরুষ দিবস আজ

আপডেট সময় ১১:২৯:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২