ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক কমিটি গঠন অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা

বন্যা প্রতিরোধে গাফিলতি, ৩০ কর্মকর্তার মৃত্যুদণ্ড দিলেন কিম

বন্যা প্রতিরোধে গাফিলতির অভিযোগে ৩০ কর্মকর্তার মৃত্যুদণ্ড দেওয়ার অভিযোগ উঠেছে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের বিরুদ্ধে। দেশটির প্রতিবেশী রাষ্ট্র দক্ষিণ কোরিয়ার কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

দক্ষিণ কোরীয় সংবাদমাধ্যমের দাবি, জুলাইয়ে উত্তর কোরিয়ায় বড় ধরনের বন্যা হয়েছে। ভূমিধস, ভারি বৃষ্টি এবং বন্যায় প্রাণ হারিয়েছেন হাজার হাজার মানুষ। ঘরছাড়া হয়েছেন অজস্র। যারা চেষ্টা করলে ক্ষয়ক্ষতি কমানো যেতো, তেমন বেশ কয়েক জন সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ডের সাজা দিয়েছেন কিম।

বৃহস্পতিবার ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার সোশান টিভি চ্যানেল এ ব্যাপারে উত্তর কোরিয়ার এক সূত্রকে উদ্ধৃত করে এই খবর প্রকাশ করেছে। তারা বলেছে, গত মাসে অর্থাৎ আগস্টের শেষের দিকে এসব কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

রাষ্ট্রীয়ভাবে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেনি উত্তর কোরিয়া কর্তৃপক্ষ। তবে উত্তর কোরিয়ার সেন্ট্রাল নিউজ় এজেন্সির (এনসিসিএনএ) একটি রিপোর্টে বলা হয়েছে, জুলাই মাসেই বন্যায় ক্ষয়ক্ষতির জন্য দায়ী সরকারি কর্মচারীদের বিরুদ্ধে ‘কঠোর শাস্তি’র নির্দেশ দিয়েছিলেন কিম।

২০১১ সালে উত্তর কোরিয়ার রাষ্ট্র ক্ষমতায় আসেন কিম জং উন। এরপর থেকে বিভিন্ন সময় অদ্ভুত নানা খবরের শিরোনাম হয়ে আসছেন তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

বন্যা প্রতিরোধে গাফিলতি, ৩০ কর্মকর্তার মৃত্যুদণ্ড দিলেন কিম

আপডেট সময় ০১:৩১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪