সংবাদ শিরোনাম ::
মৌলভীবাজার সীমান্তে বিজিবির অভিযান ৩ বিদেশি পিস্তলসহ বিস্ফোরক উদ্ধার নিখোঁজের তিনদিন পর মিলল ইব্রাহিমের মরদেহ  ব্রাহ্মণপাড়া বাড়ির পাশের খালে ডুবে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া শিক্ষার মানোন্নয়নে ব্যতিক্রমী উদ্যোগ: ব্রাহ্মণপাড়ার প্রাথমিক বিদ্যালয়ে লেকচার ডায়াস ও বেঞ্চ বিতরণ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট উপজেলা ও জেলায় প্রথম হয়ে জাতীয় পর্যায়ে পাংশার কাজী আব্দুল মাজেদ একাডেমি দেশে গাঁজাখোরের সংখ্যা ৬১ লাখ! ঝিনাইগাতীতে ‘পার্টনার কংগ্রেস-২০২৬ দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ভোলাহাটে আইন শৃঙ্খলা কমিটির মাসিক ও অন্যান্য সভা অনুষ্ঠিত!  খাল দখলের থাবায় বিপন্ন ভোলা-জলাবদ্ধতা ও পরিবেশ বিপর্যয়ের শঙ্কা

গণমাধ্যমকর্মী ও প্রতিষ্ঠানের ওপর হামলা-ভাঙচুরের প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন

‘হিংসা আর সংঘাত নয়, বৈষম্যহীন স্বাধীন গণমাধ্যম চাই’ এই স্লোগানকে সামনে রেখে ইস্ট ওয়েস্ট

মিডিয়াসহ দেশের বিভিন্ন গণমাধ্যমকর্মী ও প্রতিষ্ঠানের ওপর হামলা-ভাঙচুরের প্রতিবাদ ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ আগস্ট) সকাল ১০টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনে জেলার গণমাধ্যমকর্মীদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে রাজবাড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি এম মনিরুজ্জামান, সহ-সভাপতি ও বাংলানিউজের প্রতিনিধি কাজী আব্দুল কুদ্দুস বাবু, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর হোসেন, রাজবাড়ী প্রেসক্লাবে সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির সদস্য সিনিয়র সাংবাদিক এম. দেলোয়ার হোসেন, রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও যুগান্তরের জেলা প্রতিনিধি হেলাল মাহমুদ, রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি দেবাশীষ বিশ্বাস, রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক ও সময় টিভির জেলা প্রতিনিধি আশিকুর রহমান বক্তব্য রাখেন।

এ সময় যমুনা টিভির প্রতিনিধি রুবেলুর রহমান, রিপোটার্স ইউনিটির সদস্য ও নিউজ ২৪ এর প্রতিনিধি মিঠুন গোস্বামী, রিপোর্টার্স ইউনিটির সদস্য ও ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি মীর সামসুজ্জামান সৌরভ, বাংলাট্রিবিউনের জেলা প্রতিনিধি মঈনুল হক মৃধা, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রতিনিধি শামীম রেজা, দেশ রুপান্তরের রাজবাড়ী প্রতিনিধি হালিম বাবু, একাত্তর টিভি জেলা প্রতিনিধি মেহেদী হাসান, তৃতীয় মাত্রার প্রতিনিধি শেখ রঞ্জু আহমেদ, মাতৃকন্ঠের প্রতিনিধি সুজন বিষ্ণু, সাংবাদিক মোর্শেদ আলম মালেকসহ জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমানে গণমাধ্যমের ওপর দুষ্কৃতিকারীরা যেভাবে হামলা-ভাঙচুর চালাচ্ছে তাতে গণমাধ্যম ও সাংবাদিকতা হুমকির মুখে পড়ছে। গতকাল ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের সকল প্রতিষ্ঠানের ওপর হামলা ভাঙচুর হয়েছে, তার আগে একাত্তর টিভি, ডিবিসি, এটিএন নিউজ, সময় টিভিতে হামলা ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। গণমাধ্যমের ওপর এভাবে হামলা ভাঙচুর কোনভাবেই মেনে নেওয়া যায়না। এছাড়াও দেশের বিভিন্ন জায়গায় গণমাধ্যমকর্মীদের ওপর হামলা করা হচ্ছে যা খুবই কষ্টদায়ক। বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের একটাই দাবি যারা মিডিয়াগুলোতে হামলা-ভাঙচুর ও লুটপাট করেছে তাদেরকে বিচারের আওতায় আনা হোক।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মৌলভীবাজার সীমান্তে বিজিবির অভিযান ৩ বিদেশি পিস্তলসহ বিস্ফোরক উদ্ধার

গণমাধ্যমকর্মী ও প্রতিষ্ঠানের ওপর হামলা-ভাঙচুরের প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন

আপডেট সময় ০২:৩৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪