সংবাদ শিরোনাম ::
শিক্ষার মানোন্নয়নে ব্যতিক্রমী উদ্যোগ: ব্রাহ্মণপাড়ার প্রাথমিক বিদ্যালয়ে লেকচার ডায়াস ও বেঞ্চ বিতরণ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট উপজেলা ও জেলায় প্রথম হয়ে জাতীয় পর্যায়ে পাংশার কাজী আব্দুল মাজেদ একাডেমি দেশে গাঁজাখোরের সংখ্যা ৬১ লাখ! ঝিনাইগাতীতে ‘পার্টনার কংগ্রেস-২০২৬ দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ভোলাহাটে আইন শৃঙ্খলা কমিটির মাসিক ও অন্যান্য সভা অনুষ্ঠিত!  খাল দখলের থাবায় বিপন্ন ভোলা-জলাবদ্ধতা ও পরিবেশ বিপর্যয়ের শঙ্কা ভাওরা হাই স্কুল এন্ড কলেজে মাদক বিরোধী প্রচারণা ও আলোচনা সভা অনুষ্ঠিত ডা. মাহফুজ রায়হান আক্কেলের বদলিতে উদ্বিগ্ন চাঁপাইনবাবগঞ্জবাসী গঙ্গাচড়ার নোহালী ইউপির দুর্নীতি মামলায় সাবেক চেয়ারম্যানের ৫ বছর, সচিবের ৩ বছর জেল

নির্মাণাধীন বাসার ছাদে মিলল শিশুর লাশ

গাইবান্ধার সাদুল্লাপুরে নির্মাণাধীন বাসার ছাদ থেকে সোহান মিয়া (১৩) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার সন্ধ্যার দিকে উপজেলার ধাপেরহাটের জিসান পাম্প এলাকার মহাসড়কসংলগ্ন পশ্চিম পাশের আজিজার রহমানের (চেয়ারম্যান) বাসার দ্বিতীয় তলার ছাদ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

সোহান মিয়া ধাপেরহাট ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, ওই সময় হঠাৎ করে দ্বিতীয়তলার ছাদের নির্মাণাধীন একটি পিলারের রডের উপর আটকে থাকা অবস্থায় সোহান মিয়ার মরদেহ দেখা যায়। বিদ্যুৎস্পৃষ্টে শিশুটি মারা যেতে পারে বলে প্রাথমিক ধারণা করছেন তারা।

এ বিষয়ে ধাপেরহাট ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান শহিদুল ইসলাম শিপন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সেখানে সোহান নামের শিশুটি কিভাবে মারা গেল সেটি খতিয়ে দেখা হচ্ছে।

সাদুল্লাপুরের ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ শুকুর আলী জানান, ওই স্থান থেকে সোহান মিয়া নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ জানার চেষ্টা করছেন তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষার মানোন্নয়নে ব্যতিক্রমী উদ্যোগ: ব্রাহ্মণপাড়ার প্রাথমিক বিদ্যালয়ে লেকচার ডায়াস ও বেঞ্চ বিতরণ

নির্মাণাধীন বাসার ছাদে মিলল শিশুর লাশ

আপডেট সময় ১১:৪৫:০৭ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪