ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী কালিয়াকৈরে ৫০ ভিক্ষুক পরিবারের পুনর্বাসনে ২৪ লাখ টাকার বকনা গরু বিতরণ জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার ফেনী পাসপোর্ট অফিসের এডি জাহাঙ্গীরকে ঘিরে দালাল সিন্ডিকেটের অভিযোগ সিলেটে দল বদলেছে, দখল বদলায়নি; চাঁদাবাজি চলছে আগের মতোই ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ এর এমপির ওপর হামলার চেষ্টার অভিযোগ রায়পুরায় মোমেন মিয়া কে গুলি করে হত্যা, আহত ৩ বরগুনায় ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ

শুটিংয়ে সত্যি সত্যি চড় খেলেন ফারিয়া

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ফারিয়া শাহরিন। ব্যাচেলর পয়েন্টে অভিনয় করে পরিচিতি পেয়েছেন সর্বমহলে। এর জন্য অবশ্য ত্যাগ স্বীকারও করতে হয়েছে এই নায়িকাকে। দর্শকপ্রিয় ধারাবাহিকটির সিজন-৪ এর ৯৯তম এপিসোডে চরিত্রের প্রয়োজনে ফারিয়াকে একাধিকবার সজোরে চড় মারেন অভিনেতা মিশু সাব্বির। ফেসবুকে সেই চড় খাওয়ার অভিজ্ঞতা বর্ণনা করে একটি স্ট্যাটাস দিয়েছেন এই অভিনেত্রী।

ব্যাচেলর পয়েন্টে ফারিয়ার চরিত্রের নাম ‘অন্তরা’ আর মিশু সাব্বির অভিনয় করছেন ‘শুভ’র ভূমিকায়। নাটকটিতে শুভ-অন্তরার রসায়ন দারুণভাবে গ্রহণ করেছেন দর্শক। দিন তিনেক আগে ৯৯তম এপিসোড প্রকাশিত হওয়ার পর অন্তরাকে চড় মারার দৃশ্য নিয়ে আলোচনায় মাতেন তারা।

ফেসবুক পোস্টে ফারিয়া শাহরিন বলেন, ‘অনেকেই প্রশ্ন করছেন, মিশু ভাই আমাকে যে চড়গুলো মেরেছেন, সেগুলো সত্যি কিনা। অবশ্যই সত্যি। এমনকি এই চড়ের সাউন্ডও এডিট করা হয়নি। প্রথম চড়ের পর চোখে অন্ধকার দেখেছিলাম। দ্বিতীয় চড়ের পর মনে হয়েছে, ঘাড় আর কখনো নাড়াতে পারব না। হাতেও অনেক ব্যথা পেয়েছিলাম। ওই ব্যথা অনেকদিন ছিল। পরিচালক অমি ভাইও এমন কিছু একটা চাইছিলেন। দৃশ্য ধারণের সময়ই তিনি বলেছিলেন, চড়ের অংশটা ভাইরাল হবে।’

দর্শকের উদ্দেশে ফারিয়া বলেন, ‘দৃশ্য ধারণের পর এত জোরে চড় মারার কারণে আমি শুভ ভাইয়ের সঙ্গে ঝগড়াও করেছিলাম। তবে এখন আপনাদের ফিডব্যাক দেখে সব ব্যথা ভুলে গেছি। সবকিছুর জন্য বিশেষ ধন্যবাদ জানাচ্ছি পরিচালক অমি ভাইকে।’

ফারিয়া শাহরিনের এই ফেসবুক পোস্টে দর্শক কমেন্টে ভরিয়ে তুলেছেন। একজন লিখেছেন, ‘চড় থেকে যদি দারুণ কিছু হয়, তাহলে চড়ই ভালো’। আরেকজনের কমেন্ট— ‘এমন চড় মারার এপিসোড বারবার দেখতে চাই’। ফারিয়াকে উদ্দেশ করে এক দর্শকের কমেন্ট— ‘আপু, ক্যারেক্টার অনুযায়ী চড়টা আপনার প্রাপ্য ছিল!’ আরেকজন লিখেছেন, ‘ফোনের লকটা খুলে দিলে কী হতো?’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী

শুটিংয়ে সত্যি সত্যি চড় খেলেন ফারিয়া

আপডেট সময় ০৭:৪৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২