সংবাদ শিরোনাম ::
অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয় কালিহাতীতে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

১ ডিসেম্বর শুরু হচ্ছে ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এক্সপো

ভ্রমণ ও পর্যটন খাতকে আরও এগিয়ে নিতে আগামী ১ ডিসেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এক্সপো।

অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) আয়োজিত তিন দিনব্যাপী এ এক্সপো বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এবারের এই আয়োজনের টাইটেল স্পন্সর হিসেবে আছে ফ্লাইট পরিচালনার জন্য চূড়ান্ত অনুমোদন পাওয়া বেসরকারি এয়ারলাইন্স এয়ার অ্যাস্ট্রা।

চুক্তি অনুযায়ী এক্সপো প্রাঙ্গণের সব ব্র্যান্ডিং ও টাইটেল স্পন্সর হিসেবে এয়ার অ্যাস্ট্রা বিশেষ সুবিধা ভোগ করবে।

সংবাদ সম্মেলনে আটাবের সভাপতি এস এন মঞ্জুর মোর্শেদ (মাহবুব) বলেন, আটাব ভ্রমণ ও পর্যটন খাতে গত ৪৫ বছর ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আগামী ১ থেকে ৩ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আটাবের উদ্যোগে বাংলাদেশ ইন্টারন্যাশনল ট্রাভেল অ্যান্ড  ট্যুরিজম এক্সপো আয়োজিত হতে যাচ্ছে। এরইমধ্যে বিভিন্ন আন্তর্জাতিক ও দেশি এয়ারলাইন্স, হসপিটাল, ট্যুরিজম বোর্ড, ট্রাভেল এজেন্সি, ট্যুর অপারেটর, হোটেল, রিসোর্ট, ক্রুজ লাইনার এক্সপোতে প্রদর্শক হিসেবে অংশগ্রহণ নিশ্চিত করেছে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন আটাবের মহাসচিব আবদুস সালাম আরেফ, ইউএস-বাংলা এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার (পাবলিক রিলেশন) কামরুল ইসলাম, আটাব সহ-সভাপতি আফসিয়া জান্নাত সালেহ, উপমহাসচিব গোলাম মাহমুদ ভুইয়া মানিক, অর্থসচিব আব্দুর রাজ্জাক, পাবলিক রিলেশন সেক্রেটারি আতিকুর রহমান, কালচারাল সেক্রেটারি তোয়াহা চৌধুরী, আটাব কার্যনির্বাহী সদস্য মনসুর আলম পারভেজ, আটাবের সাবেক মহাসচিব জিল্লুর চৌধুরী দিপু প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের

১ ডিসেম্বর শুরু হচ্ছে ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এক্সপো

আপডেট সময় ০৪:৪৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২