সংবাদ শিরোনাম ::
করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রীর চীনের সঙ্গে সমঝোতায় বাংলাদেশের নিউ মিডিয়ায় গুণগত পরিবর্তন আসবে : তথ্যমন্ত্রী দুর্নীতি মামলায় টিউলিপসহ ২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন পেছাল দুর্নীতির অভিযোগের মধ্যেই কাস্টমস কর্মকর্তা শামীম উল আলমের পদোন্নতি, প্রশ্নের মুখে জবাবদিহি এলপিজির কৃত্রিম সংকট সৃষ্টি করে সিরাজুল ও জ্বালানি সচিব সাইফুলের সিন্ডিকেটে কোটি টাকা আত্মসাত মনোহরগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ভিটামিন ‘এ’ ক্যাপসুলের পর্যাপ্ত মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি, হাবিবসহ তিন পুলিশের মৃত্যুদণ্ড আত্রাইয়ে ১৯৩ কেন্দ্রে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু আসাদুজ্জামান খানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি

চিকিৎসা শেষে ঢাকার পথে রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য জার্মানি ও যুক্তরাজ্যে ২০ দিনের সফর শেষ করে গতকাল বুধবার স্বদেশের উদ্দেশে লন্ডন ছেড়েছেন। 

‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের একটি ভিভিআইপি ফ্লাইট রাষ্ট্রপতি, তার সহধর্মিণী রাশিদা খানম এবং অন্যান্য সফরসঙ্গীদের নিয়ে বুধবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৭টা ১৭ মিনিটে হিথ্রো বিমানবন্দর ত্যাগ করেন,’ বলে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার (প্রেস) আশেকুন নবী চৌধুরী গণমাধ্যমকে জানান।

আজ বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীন এবং লন্ডনে বাংলাদেশ মিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা লন্ডন বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান।

এর আগে, স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য জার্মানির রাজধানী বার্লিনের উদ্দেশে ১৬ দিনের সফরে গত ২৯ অক্টোবর ভোররাতে ঢাকা ত্যাগ করেন রাষ্ট্রপ্রধান। সেখান থেকে  ৬ নভেম্বর  লন্ডনে পৌঁছান।

গত ১৩ নভেম্বর দেশে ফেরার কথা থাকলেও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তারিখ পরিবর্তন করা হয়। ৭৮ বছর বয়সী রাষ্ট্রপতি হামিদ দীর্ঘদিন ধরে গ্লুকোমায় ভুগছেন। তিনি জাতীয় সংসদের স্পিকার থাকাকালীন লন্ডন ও  বার্লিনে তার স্বাস্থ্য পরীক্ষা করাতেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রীর

চিকিৎসা শেষে ঢাকার পথে রাষ্ট্রপতি

আপডেট সময় ১২:১১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২