ঢাকা ০১:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার দ্বিতীয় বিয়ের তিন মাসের মাথায় ভাঙনের মুখে বাদশার সংসার বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১ ট্রাইব্যুনালে ফেরদৌস-শাওন-সোমা ও আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে অভিযোগ আ. লীগ ও বিএনপির রাজনীতির মধ্যে তফাৎ আছে: পানিসম্পদ মন্ত্রী পরীক্ষা সংস্কারে নতুন পদক্ষেপ নিলেন নরেন্দ্র মোদি মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী প্রকাশিত সংবাদের প্রতিবাদ নিয়ম ভেঙে ১০৮ কোটি টাকার দরপত্র অনুমোদনের অভিযোগ ভিসির বিরুদ্ধে বড়লেখায় সিএনজি-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা স্থগিত

অনিবার্য কারণ দেখিয়ে স্থগিত করা হয়েছে (২০২৩-২৪) শিক্ষাবর্ষের ৯টি বিশ্ববিদ্যালয়ের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা।

সোমবার বেলা ১১টায় চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের সিনিয়র পরিচালক খলিলুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কৃষি গুচ্ছ পরীক্ষা স্থগিতের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কৃষি বিজ্ঞান বিষয়ে ডিগ্রি প্রদানকারী ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে স্নাতক ১ম বর্ষে ভর্তিচ্ছুদের ভর্তি পরীক্ষা আগামী ২০ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে অনিবার্য কারণে ওই ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। ভর্তি পরীক্ষার নতুন তারিখ ও সময়সূচি পরবর্তীতে জানানো হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আজ বেলা ১১টায় চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) উপাচার্য এবং কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. এএসএম লুৎফুল আহসান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির এক জুম সভায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে কৃষি গুচ্ছ কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী বলেন, আজ কেন্দ্রীয় ভর্তি কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভার সিদ্ধান্ত অনুযায়ী অনিবার্য কারণবশত আগামী ২০ জুলাইয়ের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা স্থগিত

আপডেট সময় ০২:২২:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪