ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ছাত্র আন্দোলনের বিরুদ্ধে পোস্ট করে লাখ ফলোয়ার হারালেন অভিনেত্রী বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় অভিনেত্রীকে নির্যাতনের অভিযোগ ৫১ অনুচ্ছেদের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন শুটিংয়ের প্রথম দিনেই সহ-অভিনেতার গালে চড়, অভিজ্ঞতা জানালেন নোরা সতীর্থদের জন্য মেসির বিশেষ বিশ্বকাপ উপহার হাসিনা-আজিজ-বেনজীরসহ আসামির তালিকায় ‘হেভিওয়েট’ ৪১ জন জামায়াত গণতান্ত্রিক দল কি না, প্রশ্ন মির্জা ফখরুলের প্রশ্নফাঁসের আন্দোলনে মোদিকে ট্রল করে দেওয়া পোস্ট চিহ্নিত করতে অভিযানে পুলিশ গোদাগাড়ীতে ১০ কোটি টাকায় সড়ক সংস্কার কাজে মুকুলের দূর্নীতি ইসির নতুন জনসংযোগ পরিচালক আব্দুল মমিন সরকার

টঙ্গীর আবাসিক হোটেলে হাফেজের লাশ

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; module: j; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Night; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 316.9505; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

গাজীপুরের টঙ্গীতে একটি আবাসিক হোটেল থেকে হাফেজ নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকাল পৌনে ৪টার দিকে টঙ্গীর রেলওয়ে স্টেশন এলাকার ‘টঙ্গী আবাসিক হোটেল’ নামক একটি আবাসিক হোটেলে মিলেছে এ লাশের সন্ধান।

বিকালেই পুলিশ ওই হোটেল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

হোটেলটির রেজিস্টার অনুযায়ী মৃত ওই ব্যক্তির নাম হাফেজ। তার বয়স ৪৫ বছর। হাফেজের গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার বনগ্রাম এলাকায়। তার বাবার নাম হান্নান মিয়া।

পুলিশ জানায়, গত কয়েক মাস যাবত ওই আবাসিক হোটেলটির একটি কক্ষ ভাড়া নিয়ে থাকতেন হাফেজ। হোটেল ভাড়া নেওয়ার সময় নিজেকে নির্মাণ শ্রমিক পরিচয় দিয়েছিলেন। সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাফেজ হোটেলে তার ভাড়া নেওয়া কক্ষে আসেন। পরদিন মঙ্গলবার দুপুরে হোটেল কর্তৃপক্ষ তাকে ডাকেন। এ সময় তার সাড়া না পেয়ে পুলিশে খবর পাঠান। খবর পেয়ে পুলিশ হোটেলের ওই কক্ষ থেকে উলঙ্গ অবস্থায় হাফেজের রক্তাক্ত লাশ উদ্ধার করে।

হোটেলটির ম্যানেজার মুরাদ হোসেন বলেন, গত কয়েক মাস যাবত নিজেকে রাজমিস্ত্রি পরিচয় দিয়ে হাফেজ নামে ওই ব্যক্তি হোটেলটির একটি কক্ষ ভাড়া নেন। তিনি হোটেলের কক্ষটির নিয়মিত ভাড়াও পরিশোধ করতেন। সোমবার রাতে তিনি হোটেলে আসেন, আজ কক্ষ থেকে বের না হওয়ায় তাকে ডাকা হয়। তার কোনো সাড়া না পেয়ে পুলিশে খবর পাঠাই।

টঙ্গী পূর্ব থানার ওসি মো. মুস্তাফিজুর রহমান বলেন, আবাসিক হোটেল ও তার আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। হাফিজের পরিচয় শনাক্তে সিআইডির একটি দল ঘটনাস্থলে এসেছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছাত্র আন্দোলনের বিরুদ্ধে পোস্ট করে লাখ ফলোয়ার হারালেন অভিনেত্রী

টঙ্গীর আবাসিক হোটেলে হাফেজের লাশ

আপডেট সময় ১০:৩৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪