ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজার কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে অনিয়মের অভিযোগ, বন অধিদপ্তরে দুদকের চিঠি শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী বরগুনার তালতলীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে সেলাই মেশিন, শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ ভারতীয় ট্রাকচালক অপহরণ ও ছিনতাই মামলা লালমনিরহাটে ৩ জনের যাবজ্জীবন বাঞ্ছারামপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত আলিম পরীক্ষায় নকল: শিক্ষক কারাদণ্ড, ৫ শিক্ষার্থী বহিষ্কার ৫ আগ্নেয়াস্ত্রসহ রাজবাড়ীতে ৫ অস্ত্রধারী গ্রেফতার: র‌্যাব-১০ এর সফল অভিযান পীরগঞ্জে পুকুর থেকে বস্তাবন্দী না’রীর গ’লি’ত ম’র’দে’হ উদ্ধার নারী পাচারের অভিযোগে দুদকের নজরদারিতে ৫৭ রিক্রুটিং এজেন্সি নরসিংদী শিক্ষা প্রকৌশলী রাসেল আহমেদের বিরুদ্ধে অনিয়ম ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ

ইসরাইল পূর্ণাঙ্গ যুদ্ধে নামলে হিজবুল্লাহকে সমর্থন দেবে ইরান

ইসরাইল যদি হিজবুল্লাহর বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু করে তাহলে হিজবুল্লাহকে সর্বোতভাবে সমর্থন দেবে ইরান। সোমবার ফিন্যান্সিয়াল টাইমসকে এ কথা বলেছেন ইরানের স্ট্র্যাটেজিক কাউন্সিল অন ফরেন রিলেশন্সের চেয়ারম্যান কামাল খারাজি।

কামাল খারাজি বলেছেন, যদি এভাবে উত্তেজনা ছড়ানো হয়, তাহলে একটি পূর্ণাঙ্গ যুদ্ধের জন্য হিজবুল্লাহ শক্তিশালী হবে।

তিনি বলেন, ইসরাইলের বিরুদ্ধে লেবাননকে সমর্থন করবে লেবাননের সব মানুষ, আরব দেশগুলো এবং অ্যাক্সিস অব রেজিস্ট্যান্সের সদস্যরা।

ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও ইরানের নেতার একজন সিনিয়র উপদেষ্টা কামাল খারাজি বলেন, পুরো অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে। কিন্তু তা কারো স্বার্থ রক্ষা করবে না। না ইরানের, না যুক্তরাষ্ট্রের।

তিনি বলেন, ওই অঞ্চলে যুদ্ধে জড়াতে আগ্রহী নয় ইরান। তাই সেখানে আরও উত্তেজনা বন্ধে ইসরাইলকে চাপ দেওয়ার জন্য তিনি যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান।

তবে কামাল খারাজি বলেন, ইরানে প্রেসিডেন্ট নির্বাচন হলো পশ্চিমাদের সঙ্গে নতুন সুযোগ সৃষ্টির একটি উপায়। নতুন প্রশাসনের অধীনে পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে পরোক্ষ আলোচনায় ইরানের আগ্রহের কথা জানান তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাজার কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে অনিয়মের অভিযোগ, বন অধিদপ্তরে দুদকের চিঠি

ইসরাইল পূর্ণাঙ্গ যুদ্ধে নামলে হিজবুল্লাহকে সমর্থন দেবে ইরান

আপডেট সময় ১০:১২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪