ঢাকা ০৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুলিশ ফাঁড়ির স্থান দেখতে বাবুরহাটে প্রশাসনের কর্মকর্তারা দেবীদ্বারে মহিবুস সালামের লাগামহীন দুর্নীতি ও লুটপাট এখন ওপেন সিক্রেট! পুলিশের পোশাকের আড়ালে মানবিক মানুষ, অতিরিক্ত ডিআইজি নাজমুল হাসানের প্রশংসায় সাংবাদিক মহল ইংরেজি বিভাগের সংকট সমাধানে ইবি ছাত্রশিবিরের ১১ দফা বিমানবন্দর স্টেশনে যাত্রী হয়রানি, টিকিটের নামে বাড়তি টাকা আদায় উমেদার সিন্ডিকেটের অনুমতি ছাড়া এক চুলও নড়ে না শ্যামপুর সাব-রেজিস্ট্রি অফিস ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে ইবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল ৪ কিলোমিটারের ঝুঁকিপূর্ণ পথই ভরসা, অবরুদ্ধ চাঁদপুরের ঘাসিপুর খালি গায়ে বসে ইয়াবা সেবন, সাবেক ইউপি চেয়ারম্যানের ভিডিও ভাইরাল ১৩ বছরের দাম্পত্যের ইতি, বিচ্ছেদের ঘোষণা পবন কল্যাণের

৬ লাখ ৩৪ হাজার শিশু পেলো করোনা টিকা

করোনার সংক্রমণ রোধে গত ২৫ আগস্ট থেকে দেশব্যাপী আনুষ্ঠানিকভাবে ৫ থেকে ১১ বছরের শিশুদের (প্রাথমিকের শিক্ষার্থী) টিকাদান কার্যক্রম শুরু হয়। ইতোমধ্যে এই কার্যক্রমে ৬ লাখ ৩৩ হাজার ৯৯৪ জন শিশু প্রথম ডোজের মাধ্যমে টিকার আওতায় এসেছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে টিকা নিয়েছেন ৭৭ হাজার ৫৪১ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনার টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে। এতে স্বাক্ষর করেছেন অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন শাখার (এমআইএস) পরিচালক ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. শাহাদাত হোসেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে ভ্যাক্সিনেশন কার্যক্রমের শুরু থেকে এখন পর্যন্ত টিকার প্রথম ডোজ নিয়েছেন ১৩ কোটি ৫ লাখ ৬৯ হাজার ২২৫ জন। এছাড়া, দুই ডোজ টিকার আওতায় এসেছেন ১২ কোটি ১৩ লাখ ১৭ হাজার ৩৫৪ জন মানুষ। আর বুস্টার ডোজ নিয়েছেন ৪ কোটি ৪০ লাখ ৩৩ হাজার ১২৩ জন।

এতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় (সোমবার) সারাদেশে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে ৮২ হাজার ৮৬ জনকে, দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ২২ হাজার ১৭৪ জনকে। এছাড়াও বুস্টার ডোজ টিকা পেয়েছেন ৮৬ হাজার ৫৩১ জন। এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার, মডার্না এবং জনসন অ্যান্ড জনসনের টিকা।

প্রসঙ্গত, দেশে করোনা টিকার নিবন্ধন শুরু হয় গত বছরের ২৭ জানুয়ারি। এরপর ৭ ফেব্রুয়ারি থেকে টিকাদান কার্যক্রম শুরু হয়। দেশে এখন ৫ বছর বয়সী যেকোনো মানুষ টিকা নিতে পারছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পুলিশ ফাঁড়ির স্থান দেখতে বাবুরহাটে প্রশাসনের কর্মকর্তারা

৬ লাখ ৩৪ হাজার শিশু পেলো করোনা টিকা

আপডেট সময় ১০:৪৭:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০২২