ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবগঞ্জে বিস্ফোরণে ছাত্রলীগ কর্মীর মৃত্যু, বোমা তৈরির অভিযোগ ভালুকায় দুই বছর ধরে সততার সঙ্গে দায়িত্ব পালন করছেন ট্রাফিক টিআই পলাশ, প্রশংসায় ভাসছেন স্থানীয়রা ডাক বিভাগের কর্মচারী খলিলের নামে-বেনামে সম্পদের পাহাড় ‘পলাতক পার্টি যেন আত্মগোপনে থাকা পার্টিকে উত্তেজিত না করে’: স্বরাষ্ট্রমন্ত্রী চুনারুঘাটে খোয়াই নদীর তীরে অবৈধ মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা মিস ইউনিভার্স জিতে কত টাকা ও কী কী সুবিধা পাচ্ছেন জেনিফার বারেটো? বিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানা, ফকির কমিটির সভাপতির মাইকিং নটরডেম কলেজের জন্য জায়গা বরাদ্দ চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন পীরগঞ্জের চতরা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রম উদ্বোধন লামায় ট্রাকসহ ভেঙে পড়ল বেইলি সেতু, দুই ইউনিয়নের যোগাযোগ বন্ধ

যুবককে কুপিয়ে হত্যা করল ইউপি চেয়ারম্যানের ছেলে

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউপি চেয়ারম্যানের ছেলের ছুরির আঘাতে নোমান মাহমুদ ওরফে রুমান মিয়া (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাতে পাগলা-জগন্নাথপুর সড়কের সিচনী পয়েন্টে এই ঘটনা ঘটে।

নিহত নোমান দরগাপাশা ইউনিয়নের সিচনী গ্রামের হুসমত আলীর ছেলে। এ ঘটনায় ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আজিজুর রহমানের ছেলে জামিল আহমদ পায়েলও গুরুতর আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে বাড়ি যাবার উদ্দেশে সীচনি পয়েন্টের ঘাট থেকে নৌকার বাঁধন খুলছিলেন নোমান। এ সময় দরগাপাশা ইউপি চেয়ারম্যান সুফি মিয়ার দুই ছেলে ফাহিম আহমদ ও নাঈম আহমদ পূর্ব বিরোধের জেরে ১০-১২ জন দলবদ্ধ হয়ে নোমান ও পাভেলের ওপর আক্রমণ চালায়। উপর্যুপরি ছুরির আঘাতে তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে নোমানকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

শান্তিগঞ্জ থানার ওসি কাজি মোক্তাদির হোসেন বলেন, রোমান মিয়া (নোমান মাহমুদ) নামের এক যুবক নিহত হয়েছেন। সন্দেহভাজনদেরকে ধরতে আমাদের নজরদারি অব্যাহত আছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিবগঞ্জে বিস্ফোরণে ছাত্রলীগ কর্মীর মৃত্যু, বোমা তৈরির অভিযোগ

যুবককে কুপিয়ে হত্যা করল ইউপি চেয়ারম্যানের ছেলে

আপডেট সময় ০৯:১৬:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪