ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি রাজৈরে লিবিয়ায় নির্যাতনের পর নিহত সোহাগ মুন্সি পরিবারের থানায় অভিযোগ মোবাইল কোর্টের অভিযানে হেলমেট না পরায় ৫ মামলায় ৪ হাজার টাকা জরিমানা লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীর বদলি শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নিয়ে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য গোসিংগা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে: পবিপ্রবি উপাচার্য বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই : পার্থ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মিলন রানীর পাশে উপজেলা প্রশাসন জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না : ডা. শফিকুর রহমান

বিয়ের আগেই মা-ভাইয়ের সঙ্গে দূরত্ব বাড়ছে সোনাক্ষীর?

সোনাক্ষী সিনহা ও জহির ইকবালের বিয়ে নিয়ে বলিপাড়া সরগরম। কিন্তু মেয়ের বিয়ে নিয়ে না কি চাপানউতর চলছে সিনহা পরিবারে। শোনা যাচ্ছিল, এ বিয়েতে মত ছিল না অভিনেতা শত্রুঘ্ন সিনহার। যদিও পরে অভিনেত্রীর মামা পহেলাজ নিহালনি জানান, সোনাক্ষীর যেকোনো সিদ্ধান্তে বাবা-মা তার সঙ্গে আছে। নিজের পছন্দের পাত্রকে বিয়ে করার পুরো অধিকার আছে তার।

মামা যাই বলুন না কেন, নিন্দুকদের অবশ্য অন্য কথা। তারা বলছেন, এ বার তো আরেক কাণ্ড! মা পুনম সিনহা ও ভাই লাভ সিনহার সঙ্গে দূরত্ব বাড়ল সোনাক্ষীর! সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতায় ধরা পড়ল সবটা।

সম্প্রতি সোনাক্ষীর ইনস্টাগ্রামে গোয়েন্দাগিরি চালায় নেটাগরিকদের একাংশ। তাতেই তারা দেখতে পান ইনস্টাগ্রামে মা পুনম ও ভাই লাভকে অনুসরণ করেন না সোনাক্ষী। যদিও বাবা শত্রুঘ্ন ও ভাই কুশকে ‘ফলো’ করেন সোনাক্ষী।

একই ভাবে ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট থাকলেও মেয়েকে অনুসরণ করছেন না সোনাক্ষীর মা! এর পরই দুয়ে দুয়ে চার করছেন অনেকে। তবে কি মেয়ের ওপর ক্ষুব্ধ পুনম? যদিও নেটাগরিকদের একদল এ তত্ত্বকে নস্যাৎ করে দিয়েছে। তাদের দাবি, হীরামন্ডির প্রিমিয়ারেও সোনাক্ষীর সঙ্গে এসেছিলেন অভিনেত্রীর মা। একজন লিখেছেন, ‘অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের বাবা-মাকে অনুসরণ করে না। তিলকে তাল করাটা বন্ধ করুন।’

এর মধ্যেই সোনাক্ষীর বিয়ের নিমন্ত্রণপত্র পৌঁছে গিয়েছে অতিথিদের কাছে। আগামী ২৩ জুন রাত ৮টা থেকে বসবে বিয়ের আসর। নিমন্ত্রণ পত্রে একটি ‘কিউ আর’ কোড রয়েছে, যেটি স্ক্যান করলেই নাকি শোনা যাচ্ছে হবু দম্পতির আমন্ত্রণবার্তা। সেই বার্তায় তারা বলেছেন, ‘গত সাত বছর ধরে আমরা একসঙ্গে আছি। এই সাত বছরে আমরা অনেক ভালোবাসা, হাসি, আনন্দ, রোমাঞ্চ ভাগাভাগি করে নিয়েছি, তাই আজ আমরা এ সময়টাতে এসে পৌঁছেছি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি

বিয়ের আগেই মা-ভাইয়ের সঙ্গে দূরত্ব বাড়ছে সোনাক্ষীর?

আপডেট সময় ১২:১৯:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪