ঢাকা ০৭:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি রাজৈরে লিবিয়ায় নির্যাতনের পর নিহত সোহাগ মুন্সি পরিবারের থানায় অভিযোগ মোবাইল কোর্টের অভিযানে হেলমেট না পরায় ৫ মামলায় ৪ হাজার টাকা জরিমানা লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীর বদলি শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নিয়ে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য গোসিংগা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে: পবিপ্রবি উপাচার্য বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই : পার্থ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মিলন রানীর পাশে উপজেলা প্রশাসন জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না : ডা. শফিকুর রহমান

জমি নিয়ে বিরোধের জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে জখম

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জমিসংক্রান্ত বিরোধের জেরে বীর মুক্তিযোদ্ধা রফিজ উদ্দিনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে ছোট ভাই সাইফুল আলম খাঁ ও তার ছেলেদের বিরুদ্ধে।

বুধবার দুপুরে উপজেলার গওহরডাঙ্গা গ্রামের উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে। বীর মুক্তিযোদ্ধার ছেলে হাসিবুর রহমান ঠেকাতে গেলে তাকেও কুপিয়ে জখম করে চাচা ও চাচাতো ভাইয়েরা। আহতরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার আমিনুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার দুপুরে পৈতৃক জমির মাটি কাটছিল সাইফুল আলম খাঁ ও তার ছেলেরা। তখন বড় ভাই বীর মুক্তিযোদ্ধা রফিজ উদ্দিন বাধা দিলে তাকে কুপিয়ে জখম করে সাইফুল আলম ও তার ৪ ছেলে। এসব দেখে বীর মুক্তিযোদ্ধা রফিজ উদ্দিনের স্ত্রী চিৎকার শুরু করলে তার ছেলে হাসিবুর ঠেকাতে আসেন। তখন তাকেও কুপিয়ে জখম করে আপন চাচা ও চাচাতো ভাইয়েরা।

ওসি আরও বলেন, প্রতিবেশীরা আহত মুক্তিযোদ্ধা ও তার ছেলেকে উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তখন আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠিয়ে দেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি

জমি নিয়ে বিরোধের জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে জখম

আপডেট সময় ১১:৫৯:২২ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪