ঢাকা ০৭:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি রাজৈরে লিবিয়ায় নির্যাতনের পর নিহত সোহাগ মুন্সি পরিবারের থানায় অভিযোগ মোবাইল কোর্টের অভিযানে হেলমেট না পরায় ৫ মামলায় ৪ হাজার টাকা জরিমানা লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীর বদলি শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নিয়ে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য গোসিংগা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে: পবিপ্রবি উপাচার্য বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই : পার্থ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মিলন রানীর পাশে উপজেলা প্রশাসন জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না : ডা. শফিকুর রহমান

নতুন সূচিতে চলছে মেট্রোরেল

ঈদুল আজহার ছুটি শেষে বুধবার থেকে খুলেছে সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো। এদিন থেকে নতুন সময়সূচিতে এসব অফিসের সময় আবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত হয়েছে। এর সঙ্গে মিল রেখে মেট্রোরেলের সূচিতেও আনা হয়েছে পরিবর্তন। মেট্রোরেলের পিক ও অফপিক আওয়ারের সময়েরও পরিবর্তন আনা হয়েছে।

বুধবার দুপুরে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক জানিয়েছেন, গত ৬ জুন সরকার অফিসের সময়সূচি সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত করেছে। এ সময়সূচি ঈদের পর ১৯ জুন থেকে কার্যকর হয়। সেজন্য মেট্রোরেলের পিক ও অফপিক আওয়ারের সময়েও পরিবর্তন আনা হয়েছে।

তিনি জানান, নতুন সূচি অনুযায়ী উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত সকাল ৭টা ১০ মিনিট থেকে সকাল ৭টা ৩০ মিনিট পর্যন্ত আগের মতো স্পেশাল অফপিক থাকবে। এ সময় হেডওয়ে হবে ১০ মিনিট। আর সকাল ৭টা ৩১ মিনিট থেকে সকাল ১১টা ৩৬ মিনিট পর্যন্ত পিক আওয়ার। এ সময় হেডওয়ে হবে ৮ মিনিট। সকাল ১১টা ৩৭ মিনিট থেকে দুপুর ২টা ২৪ মিনিট পর্যন্ত অফপিক আওয়ার। এ সময় হেডওয়ে হবে ১২ মিনিট। আবার দুপুর ২টা ২৫ মিনিট থেকে রাত ৮টা ৩২ মিনিট পর্যন্ত পিক আওয়ার। এ সময় হেডওয়ে হবে ৮ মিনিট। রাত ৮টা ৩৩ মিনিট থেকে রাত ৯টা পর্যন্ত স্পেশাল অফপিক। এ সময় মেট্রোরেলের হেডওয়ে হবে ১০ মিনিট।

এমএএন ছিদ্দিক আরও বলেন, মতিঝিল থেকে উত্তরা উত্তর পর্যন্ত সকাল ৭টা ৩০ মিনিট থেকে সকাল ৮টা পর্যন্ত স্পেশাল অফপিক। এ সময় হেডওয়ে ১০ মিনিট। সকাল ৮টা ১ মিনিট থেকে বেলা ১২টা ৮ মিনিট পর্যন্ত পিক আওয়ার। এ সময় হেডওয়ে হবে ৮ মিনিট। বেলা ১২টা ৯ মিনিট থেকে বিকাল ৩টা ৪ মিনিট পর্যন্ত স্পেশাল অফপিক। এ সময় হেডওয়ে হবে ১২ মিনিট।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি

নতুন সূচিতে চলছে মেট্রোরেল

আপডেট সময় ১১:১৭:২৩ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪