ঢাকা ০৭:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি রাজৈরে লিবিয়ায় নির্যাতনের পর নিহত সোহাগ মুন্সি পরিবারের থানায় অভিযোগ মোবাইল কোর্টের অভিযানে হেলমেট না পরায় ৫ মামলায় ৪ হাজার টাকা জরিমানা লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীর বদলি শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নিয়ে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য গোসিংগা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে: পবিপ্রবি উপাচার্য বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই : পার্থ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মিলন রানীর পাশে উপজেলা প্রশাসন জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না : ডা. শফিকুর রহমান

পলাতক যুদ্ধাপরাধী রুহুল কুদ্দস খান গ্রেফতার

মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক আসামি মো. রুহুল কুদ্দস খান ওরফে কুদ্দস খান ওরফে গোলাম কুদ্দসকে (৭৩) গ্রেফতার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। দীর্ঘ ৮ বছর পর বুধবার যশোর জেলা সদর থেকে এই যুদ্ধাপরাধীকে গ্রেফতার করা হয়। তিনি নড়াইল জেলা সদরের মৃত এমভি আসাদুজ্জামানের ছেলে।

এটিইউর পুলিশ সুপার (মিডিয়া) ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল বলেন, মহান মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে ২০১৬ সালে রুহুল কুদ্দসের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইনে মামলা হয়। ট্রাইব্যুনাল ২০১৭ সালের ২৩ নভেম্বর আসামির অনুপস্থিতিতে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

মামলা হওয়ার পর থেকেই আসামি রুহুল কুদ্দস আত্মগোপনে ছিলেন। দীর্ঘ ৮ বছর পর এন্টি-টেররিজম ইউনিট পলাতক এই আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি

পলাতক যুদ্ধাপরাধী রুহুল কুদ্দস খান গ্রেফতার

আপডেট সময় ১০:১৫:৫২ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪