সংবাদ শিরোনাম ::
চীনের সঙ্গে যেমন সম্পর্ক থাকবে, তেমনি অন্য দেশের সঙ্গেও থাকবে প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ ফরিদপুরে শাশুড়ির সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে জামাই আটক পাংশায় ঝালমুড়ি খাওয়ানোর লোভ দেখিয়ে  শিশু ধ’র্ষনের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার মির্জাপুরে বিদ্যুৎ এর দাবিতো পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও ও স্মারকলিপি প্রদান চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে দুস্থদের মাঝে সেলাই মেশিন, সেমি ডিপ, নলকূপ, আলমারি ও ল্যাপটপ বিতরণ ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কালুখালীতে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ হাজার সশস্ত্র আনসার মোতায়েন ব্যাংকের টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা, সার্কুলার জারি সালদা সীমান্তে চোরাই মোটরসাইকেল জব্দ

খালেদা জিয়ার সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির ঈদ শুভেচ্ছা বিনিময়

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে তার বাসভবনে গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। সোমবার রাত ৮টার পর রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজা’য় প্রবেশ করেন তারা। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

ঈদ শুভেচ্ছা বিনিময় করতে যাওয়া নেতাদের মধ্যে রয়েছেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান।

এদিকে গত কয়েক বছরের মতো এবারও খালেদা জিয়ার ঈদ কাটছে গুলশানের বাসা ফিরোজায়। বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিবারসহ লন্ডনে, ছোট ছেলের স্ত্রী ও সন্তানরাও দেশের বাইরে। তাই দেশে থাকা ভাইয়ের পরিবারসহ ঘনিষ্ঠ স্বজনদের নিয়ে ঈদ কাটিয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী।

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির চেয়ারপারসন ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাবন্দি হন। ২০২০ সালের ২৫ মার্চ সরকার নির্বাহী আদেশে স্থগিত করে শর্ত সাপেক্ষে তাকে সাময়িক মুক্তি দিয়েছিল। তখন থেকে ছয় মাস পরপর তার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়াচ্ছে সরকার। দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছেন সাবেক এ প্রধানমন্ত্রী।

বিএনপির মিডিয়া সেল সূত্রে জানা যায়, ঈদুল আজহা উপলক্ষে বিএনপি চেয়ারপারসন একটি গরু ও একটি খাসি কুরবানি দিয়েছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনের সঙ্গে যেমন সম্পর্ক থাকবে, তেমনি অন্য দেশের সঙ্গেও থাকবে

খালেদা জিয়ার সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির ঈদ শুভেচ্ছা বিনিময়

আপডেট সময় ১১:১৬:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ জুন ২০২৪