ঢাকা ০৯:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি রাজৈরে লিবিয়ায় নির্যাতনের পর নিহত সোহাগ মুন্সি পরিবারের থানায় অভিযোগ মোবাইল কোর্টের অভিযানে হেলমেট না পরায় ৫ মামলায় ৪ হাজার টাকা জরিমানা লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীর বদলি শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নিয়ে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য গোসিংগা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে: পবিপ্রবি উপাচার্য বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই : পার্থ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মিলন রানীর পাশে উপজেলা প্রশাসন জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না : ডা. শফিকুর রহমান

৪০ হাজারের বেশি মুসল্লি নিয়ে আল-আকসায় ঈদের জামাত

৪০ হাজারের বেশি মুসল্লি নিয়ে আল-আকসায় ঈদের জামাত। ছবি: মিডেল ইস্ট মনিটর
ইসরাইলি বাহিনীর ব্যাপক কড়াকড়ির মধ্যেও জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। এতে ৪০ হাজারের বেশি মুসল্লি অংশ নেন। জেরুজালেম ইসলামিক ওয়াক্ফ রোববার এ তথ্য জানিয়েছে।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এ খবর দিয়েছে।

মুসলমানদের দ্বিতীয় উৎসব কুরবানির ঈদ পালিত হচ্ছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। অথচ এই দিনেও ফিলিস্তিনি মুসলমানদের মনে আনন্দের পরিবর্তে আতঙ্ক বিরাজ করছে। প্রতিনিয়ত হামলা হচ্ছে গাজা উপত্যকায়। মুসলমানদের সবচেয়ে বড় উৎসব ঈদুল আজহাতেও কড়াকড়ি অবস্থানে ছিল ইসরাইলি সেনারা। এমনকি ঈদের দিন কুরবানি করতেও বাধা দিয়েছে দখলদার বাহিনী।

আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি বাহিনীর কড়াকড়ির পরও আল-আকসায় নামাজ আদায়ে আসা-যাওয়ার পথে অনেকে ইসরাইলি বাহিনীর হাতে নিগ্রহের শিকার হয়েছেন।

গত বছরের অক্টোবরে গাজায় আগ্রাসন শুরু করে ইসরাইল। যা এখনো অব্যাহত আছে। ভয়াবহ নৃশংসতার মধ্যেই ঈদুল ফিতরের পর ঈদুল আজহা উদযাপন করছে ফিলিস্তিনের অসহায় মানুষ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি

৪০ হাজারের বেশি মুসল্লি নিয়ে আল-আকসায় ঈদের জামাত

আপডেট সময় ১২:১৮:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৭ জুন ২০২৪