ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যান্ত্রিক ত্রুটিতে উড্ডয়নের আগমুহূর্তে ইউএস-বাংলার ফ্লাইট বাতিল আমতলীতে এতিম ও অসহায় শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন জেলা প্রশাসক বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন অনিশ্চিত, ৬ বছর ধরে বন্ধ দ্বিতীয় ইউনিট আত্রাইয়ে মাদকমুক্ত দেশ গড়ার শপথ নিয়ে সাইকেল র‍্যালি আইনশৃঙ্খলার অবনতি ঠেকাতে কঠোর হওয়ার নির্দেশ আইজিপির অ্যাওয়ার্ডের লোভে ডলারের বাজারে কারসাজি, কৃষি ব্যাংকের ভয়াবহ জালিয়াতি ফেনীতে রেললাইনে নাশকতার প্রস্তুতির অভিযোগে চার কলেজশিক্ষার্থী আটক ৪৬তম বিসিএসে ১ হাজার ৪১৬ জনের নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ ময়মনসিংহে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন রাতে স্বামীর সঙ্গে কথা-কাটাকাটি, পরদিন শ্বশুরবাড়িতে নববধূর ঝুলন্ত লাশ

সিলিন্ডার ভর্তি ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ২

বরিশালের গড়িয়ারপাড়ে গ্যাসের সিলিন্ডার ভর্তি ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুইজন নিহত ও পাঁচজন আহত হয়েছে। রোববার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের কাশিপুর এলাকায় ব্র‍্যাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন।

নিহতরা হলেন- সোহাগ (১৮) ও ২৫ থেকে ৩০ বছর বয়সী অজ্ঞাত পরিচয়ের এক ছেলে। আহতরা হলেন- জিয়াউল করিম (৩৩), জাহাঙ্গীর মোল্লা (৪৫), একরামুল (২৬), আরিফ (৩০) ও ইমন (৩০)।

পুলিশ পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন বলেন, ঢাকা থেকে ব্যাপারী পরিবহণের একটি বাস যাত্রী নিয়ে বরিশালের নথুল্লাবাদ টার্মিনালের দিকে যাচ্ছিল। তখন গ্যাস সিলিন্ডার বোঝাই একটি ট্রাক মহাসড়কে থামানো ছিল। এসময় দ্রুতগতির বাসটি থেমে থাকা ট্রাকের পেছনে প্রচণ্ড গতিতে ধাক্কা দেয়। এতে ট্রাকটি ছিটকে পাশের পুকুরে পড়ে যায়। বাসের সামনে অংশ দুমরে-মুচড়ে গেছে বলে জানান তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যান্ত্রিক ত্রুটিতে উড্ডয়নের আগমুহূর্তে ইউএস-বাংলার ফ্লাইট বাতিল

সিলিন্ডার ভর্তি ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ২

আপডেট সময় ১২:১৩:০৭ অপরাহ্ন, রবিবার, ১৬ জুন ২০২৪