ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইনশৃঙ্খলার অবনতি ঠেকাতে কঠোর হওয়ার নির্দেশ আইজিপির অ্যাওয়ার্ডের লোভে ডলারের বাজারে কারসাজি, কৃষি ব্যাংকের ভয়াবহ জালিয়াতি ফেনীতে রেললাইনে নাশকতার প্রস্তুতির অভিযোগে চার কলেজশিক্ষার্থী আটক ৪৬তম বিসিএসে ১ হাজার ৪১৬ জনের নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ ময়মনসিংহে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন রাতে স্বামীর সঙ্গে কথা-কাটাকাটি, পরদিন শ্বশুরবাড়িতে নববধূর ঝুলন্ত লাশ হুথিরা আলোচনায় এলে আগামীকালই যুদ্ধ শেষ হতে পারে: সৌদি জোট চাকরি ও বিয়ের প্রলোভনে সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা: উদ্ধার ৩১৭ জন, আটক ৭ শাহজালালে বিমানে আগুনের শঙ্কায় ফ্লাইট বাতিল, সতর্কতা জারি সিলেটের বিশ্বনাথে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার

সিলেটে ঈদের জামাত কখন কোথায়

প্রতি বছরের মতো এবারও সিলেটের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে নগরের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে। এ উপলক্ষে ঈদগাহ ময়দান প্রস্তুত করা হয়েছে। এখানে সোমবার সকাল ৮টায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে।

এদিকে শাহী ঈদগাহ মাঠের প্রস্তুতি দেখতে শনিবার পরিদর্শনে যান সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। এসময় সঙ্গে ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. জাকির হোসেন খান।

শাহী ঈদগাহ ছাড়াও হজরত শাহজালাল (রহ.) জামে মসজিদে পবিত্র ঈদুল আজহার জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা হুজায়ফা হোসাইন।

নগরীর কোর্ট পয়েন্ট সংলগ্ন কালেক্টরেট জামে মসজিদে ঈদুল আজহার জামায়াত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। সিলেট নগরীর বন্দরবাজারস্থ ঐতিহ্যবাহী কুদরত উল্লাহ জামে মসজিদে পবিত্র ঈদুল আজহার ৩টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টায় ও তৃতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। প্রথম জামাতে ইমামতি করবেন মসজিদের ইমাম ও খতিব শায়খ সাঈদ বিন নুরুজ্জামান আল মাদানী। দ্বিতীয় জামাতে ইমামতি করবেন ড. মাওলানা এ এইচ এম সোলায়মান এবং তৃতীয় জামাতে ইমামতি করবেন হাফিজ মাওলানা হোসাইন আহমদ।

আঞ্জুমানে খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে পবিত্র ঈদুল আজহার জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। সিলেট রেজিষ্ট্রারি মাঠে ঈদ জামাতের আয়োজন করেছে আত-তাক্বওয়া মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টার। এখানে ঈদের একমাত্র জামাত অনুষ্ঠিত হবে সকাল সোয়া ৭টায়।

দক্ষিণ সুরমার ঐতিহাসিক সিলাম শাহী ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার দুটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭টায় ও দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। দুটি জামাতে যথাসময়ে শরিক হতে সিলাম শাহী ঈদগাহ পরিচালনা কমিটির পক্ষ থেকে ধর্মপ্রাণ মুসল্লীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

এছাড়া সিলেটে ঈদের দিন বৃষ্টির আশংকা থাকায় প্রায় প্রতিটি মসজিদেই ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

এসএমপি কমিশনার জাকির হোসেন খান জানান, ঈদের দিন ভোর থেকে পোশাকে-সাদা পোশাকে পুলিশ সদস্যরা থাকবেন। সেই সঙ্গে ক্রাইসিস রেন্সপন্স টিম (সিআরটি) থাকবে নিরাপত্তায়। পাশাপাশি ড্রোন ক্যামেরার মাধ্যমে আমরা শাহী ঈদগাহ এলাকার নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করব।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইনশৃঙ্খলার অবনতি ঠেকাতে কঠোর হওয়ার নির্দেশ আইজিপির

সিলেটে ঈদের জামাত কখন কোথায়

আপডেট সময় ১২:০৬:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৬ জুন ২০২৪