ঢাকা ০৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি রাজৈরে লিবিয়ায় নির্যাতনের পর নিহত সোহাগ মুন্সি পরিবারের থানায় অভিযোগ মোবাইল কোর্টের অভিযানে হেলমেট না পরায় ৫ মামলায় ৪ হাজার টাকা জরিমানা লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীর বদলি শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নিয়ে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য গোসিংগা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে: পবিপ্রবি উপাচার্য বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই : পার্থ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মিলন রানীর পাশে উপজেলা প্রশাসন জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না : ডা. শফিকুর রহমান

১৩০ বছর বয়সে হজ, বৃদ্ধাকে যেভাবে বরণ করল সৌদি

সৌদি আরবে হজ করতে গিয়ে উষ্ণ অভ্যর্থনা পেলেন এক বৃদ্ধা। তিনি আলজেরিয়ার অধিবাসী। বৃদ্ধার নাম সারহৌদা সেটিত। এ বছর হজযাত্রীদের মধ্যে তিনিই সবচেয়ে বয়স্ক। তার বয়স ১৩০ বছর! এত বয়সেও হজে আসায় আলাদা করে বিশ্বজুড়ে নজর কেড়েছেন এই বৃদ্ধা হজযাত্রী।

সারহৌদা সৌদি আরবে পৌঁছার পর কর্মকর্তারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। সৌদি এয়ারলাইনসে করে হজে গিয়েছেন সারহৌদা। সবচেয়ে বয়স্ক হজযাত্রী হিসেবে বিশেষভাবে তার আগমন উদ্যাপন করেছে আকাশ পরিবহণ সেবাদাতা সংস্থাটি। সৌদিয়া গ্রুপ অফিশিয়াল এক্স হ্যান্ডলে তার সম্পর্কে তথ্য শেয়ার করেছে।

সৌদি সংবাদমাধ্যম আল-আরাবিয়ার খবরে বলা হয়, হজ পালনে প্রবীণ এ নারীর দৃঢ়তা সবাইকে মুগ্ধ করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার হজযাত্রার প্রশংসা করা হয়।

ইসলামের পাঁচটি স্তম্ভের একটি হজ। প্রতি বছর আরবি জিলহজ মাসে সারা বিশ্ব থেকে ধর্মপ্রাণ মুসলমানেরা পবিত্র কাবা তাওয়াফ ও মহানবী (সা.)–এর রওজা জিয়ারত করতে সৌদি আরবে যান।

সৌদি কর্তৃপক্ষ এ বছর ১৫ লাখের বেশি হজযাত্রীকে স্বাগত জানানোর প্রস্তুতি শুরু করেছে। চলতি সপ্তাহেই হজযাত্রীদের আগমন শুরু হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি

১৩০ বছর বয়সে হজ, বৃদ্ধাকে যেভাবে বরণ করল সৌদি

আপডেট সময় ১২:০২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪