ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি রাজৈরে লিবিয়ায় নির্যাতনের পর নিহত সোহাগ মুন্সি পরিবারের থানায় অভিযোগ মোবাইল কোর্টের অভিযানে হেলমেট না পরায় ৫ মামলায় ৪ হাজার টাকা জরিমানা লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীর বদলি শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নিয়ে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য গোসিংগা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে: পবিপ্রবি উপাচার্য বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই : পার্থ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মিলন রানীর পাশে উপজেলা প্রশাসন জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না : ডা. শফিকুর রহমান

কঙ্গনার চড় খাওয়া নিয়ে এবার মুখ খুললেন করণ জোহর

সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর বলিউডে স্বজনপোষণ বিতর্কে পরিচালক করণ জোহরের বিরুদ্ধে কড়া সমালোচনা করেছিলেন কঙ্গনা রানাউত। করণকে সরাসরি ‘মুভি মাফিয়া’ বলেছিলেন বলিউডের ‘কুইন’। সেই থেকে দুজনের সম্পর্কের অবনতি। তা-ও প্রায় ছ’বছর হতে চলল।

কখনও কঙ্গনা সমালোচনা করেছেন করণের, কখনও পাল্টা জবাব দিয়েছেন করণও। লোকসভা নির্বাচনে সদ্য জয়ী বিজেপি প্রার্থী কঙ্গনা রানাউতকে সম্প্রতি চণ্ডীগড় বিমানবন্দরে চড় মারার ঘটনায় সরগরম নেটদুনিয়া। এ ঘটনায় অভিযুক্ত নিরাপত্তারক্ষী কুলবিন্দর কউর গ্রেফতার হয়েছেন। নেটাগরিকদের একাংশ কুলবিন্দরকেই বাহবা দিচ্ছেন এই পদক্ষেপের জন্য। এ বার মুখ খুললেন করণ জোহর।

তিনি বলেন, ‘আমি এই ধরনের উগ্রতাকে সমর্থন করি না। কারও গায়ে হাত তোলা বা মুখেও অপমান করা সমর্থনযোগ্য নয়।’

কঙ্গনাকে চড়া মারার ঘটনা যারা ‘উদ্‌যাপন’ করছেন, তাদের উদ্দেশে সামাজিকমাধ্যমে একটি পোস্ট করেছেন শাবানা আজ়মিও। কঙ্গনার প্রতি ব্যক্তিগত অনুরাগ না থাকলেও চড়ের ঘটনা তিনি সমর্থন করছেন না বলেই জানান অভিনেত্রী।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি

কঙ্গনার চড় খাওয়া নিয়ে এবার মুখ খুললেন করণ জোহর

আপডেট সময় ১০:২৭:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪